প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ২১:০২ পিএম
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা মেট্রো ইতিবাচক পরিবর্তন এবং নেতৃত্ব বিকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০২৬ সালের জন্য তার বোর্ড গঠন করেছে।
জেসিআই বাংলাদেশের স্থানীয় অধ্যায় -জেসিআই ঢাকা মেট্রো'র সাধারণ অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হলো শুক্রবার (১৭ অক্টোবর) গুলশানে অবস্থিত জেসিআই বাংলাদেশ অফিসে।
জেসিআই ঢাকা মেট্রো'র পূর্ব ঐতিহ্যকে ধারণ করে ২০২৫ এর গঠনমূলক সামাজিক ও বিভিন্ন উন্নয়ন সম্পৃক্ত কার্যক্রম তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। আর্থ সামাজিক বিষয়ক কর্মশালা, নারী ক্ষমতায়ন প্রকল্প, সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সাংগঠনিক অগ্রগতির বিষয় আলোচনা করা হয় এই অনুষ্ঠানে।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা মেট্রো ইতিবাচক পরিবর্তন এবং নেতৃত্ব বিকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০২৬ সালের জন্য তার বোর্ড গঠন করেছে। ২০২৬ সালের ১১জন বোর্ড সদস্যসহ নতুন কার্যনির্বাহী সংস্থা নির্বাচন এবং জেসিআই ঢাকা মেট্রো'র লোকাল প্রেসিডেন্ট হিসেবে ফারজানা ইসলামকে ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসান শপথ পড়ানোর মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

২০২৬ সালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মাহিয়াতুল আলম। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তাহমিনা খাতুন ও ফয়সাল আহমেদ বাবু। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন মো. গোলাম কিবরিয়া। এছাড়া বোর্ডে জিএলসি হিসেবে এডভোকেট ফিরোজ হাওলাদার, কোষাধ্যক্ষ পদে নাজমুল হক বাতেন, লোকাল ট্রেনিং কমিশনার নাদিয়া আহমেদ , লোকাল ডিরেক্টর দীপঙ্কর দাস এবং লোকাল কমিটি চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাকি আল হাসান।
জেসিআই ঢাকা মেট্রো ২০২৫ এর মেন্টর ও রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট রাইয়ান আকবর টুটুলের উপস্থিতিতে নির্বাচন কমিশনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট বিএম জাহিদ হোসেন মারুফ নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধান করেন। তিনি জেসিআই ঢাকা মেট্রো'র জন্য গেল বছরকে একটি সফল বছর হিসেবে অভিহিত করেন। তিনি ব্যতিক্রমী প্রকল্প গ্রহনের মাধ্যমে এই অধ্যায়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়াতে ২০২৫ এর জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসানসহ সকল সদস্যকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ফাউন্ডেশন অ্যাফেয়ার্স কমিটি চেয়ারপারসন রাজু আহম্মেদ ও ন্যাশনাল স্পোর্টস এন্ড ইভেন্টস চেয়ারপারসন স্টিভ ডি সিলভা। নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট ফারজানা ইসলাম এবং তার বোর্ডকে নতুন যাত্রায় শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট বিএম জাহিদ হোসেন মারুফ।