মুকুল শাহরিয়ার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৩:২৪ পিএম
অলংকরণ : মিথিলা ভৌমিক, নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
তাল ছাড়া তালপিঠে খেয়ে ছিল খোকা
কাল সারারাত তাই জেগেছিল- বোকা!
শরমের এই কথা রেখেছিল চেপে
গরমের দিন তবু উঠে কেঁপে কেঁপে!
নিরুপায় হয়ে শেষে মনে মনে ভাবেÑ
ভীরু পায় একা একা নানাবাড়ি যাবে।
নানি তার জ্ঞানী খুব, ঠিক দেবে দিশা
পানি পড়া হতে পারে, নয় তামা-সিসা
দিয়ে ঠিক একখানা মাদুলি যে গড়েÑ
নিয়ে যাবে তাকে সেই তালতলী চরে।
বড়ো এক তালগাছ খুঁজে নিয়ে শেষে
জড়োসড়ো হয়ে খুব, গলাটলা কেশে
বলবে সেÑ ‘নাতিটা যে এক তালকানা
চলবে তো ঠিক হয়ে, নয় জরিমানা
গুনে গুনে দিয়ে যাবে পুরো বারো মাস’
শুনে আমিÑ মাথা নেড়ে দেব আশ্বাস।
তবু যদি তালগাছ করে দেয় মাফ
কভু ভুল হবে নাতো, বলে রাখি সাফ।