বিপুল বড়ুয়া
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৩:২০ পিএম
আঁকা : মাশরুর রহমান মুহিত
আঁকলো খাতায় বাঘ
বাঘের ভীষণ রাগ।
বাঘকে ভারি শাসায়
পান্তাও নেই বাসায়।
খুকির মেজাজ তেতে
কী দিই ওমা খেতে।
ফ্রিজ খানাও খাঁ খাঁ
আনাজ-পাতি রাখা।
মাংস পেলাম কই
কোথায় খুঁজি দই?
খাতার পাতায় থাকো
হালুম হুলুম ডাকো।
ভয় পাবে না কেউ
আশপাশে নেই ফেউ।
বাঘ মহাশয় বলি
‘কোচিং আছে চলি।’