আনজীর লিটন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৩:১৪ পিএম
অলংকরণ : মিথিলা ভৌমিক, নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ঘুমিয়ে গেছে বানরগুলো
ঘুমিয়ে গেছে হাতিটা
ঘুমিয়ে গেছে বাঘ-ভাল্লুক
চিতা-বাঘের নাতিটা।
ঘুমিয়ে গেছে সিংহ রাজা
হরিণ শাবক দলটা
ঘুমিয়ে গেছে লোভী শেয়াল
খায় না পেড়ে ফলটা।
ঘুমিয়ে গেছে নেকড়ে, বেজি
বন্ধ পেঁচার গানটা
ভয় জড়ানো আঁধার ছিঁড়ে
উঠল নেচে প্রাণটা।
রাত নেমেছে, চাঁদ জেগেছে
ঘুমিয়ে গেছে বনটা
এমন বনে ঘুরতে আমার
সাহসী হয় মনটা।