আবেদীন জনী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৩:০৫ পিএম
আমার বাড়ি ছন্দপুর
শহর থেকে অনেক দূর
এইখানে রোজ সারাবেলা
পাখির গানের মিষ্টি সুর।
মাঠগুলো সব সবুজ ছাওয়া
ঘাম মুছে দেয় নরম হাওয়া
বর্ষাকালে ঝুমঝুমাঝুম
বিষ্টি মেখে সুখের নাওয়া।
নদীর পাড়ে, বনের পাশে
ক্ষেতখামারে শস্য হাসে
এই গ্রামে সব চাষির বাড়িÑ
স্বপ্ন ফলায় মাসে মাসে।