সারওয়ার-উল-ইসলাম
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:২৩ পিএম
রাজপ্রাসাদে মাঝরাতে কে ঘুঙুর পরে নাচে
স্বপ্নে কিশোর শব্দ শুনে যায় দাদিমার কাছে।
‘ও দাদিমা, যাবো আমি দেখবো সে নাচ চোখে’
ঘোড়ার পিঠে চড়লো কিশোর, কে তাকে আর রোখে?
বন পাহাড়ের পথ পেরিয়ে ছুটলো ঘোড়া রাতে
ঝলমলে রাজপ্রাসাদ দেখে কিশোর সাথে সাথেÑ
নেমে পড়ে, যায় এগিয়ে রাজপ্রাসাদের কাছে
আঁধার রাতে আলো জ্বেলে কে ওখানে নাচে?
প্রশ্ন আসে ডানে-বাঁয়ে, সামনে-পেছন থেকে
স্বপ্নে এমন ঘুঙুরনৃত্য শুনছো বলো কে কে?