কুকিজ খেতে ভালোবাসেন ছোট বড় সবাই। হুটহাট ক্ষুধা লাগলে বা বাচ্চাদের টিফিনেও দেয়া যায় কুকিজ। আজকের হেঁশেলে কয়েকটি কুকিজ তৈরির রেসিপি সম্পর্কে জানাচ্ছেন সাদিয়া আহমেদ রুম্পা।
সলটেড কুকিজ
যা যা লাগবে
বাটার ১৮০ গ্রাম, গুঁড়ো চিনি ১৫ গ্রাম, ডিম ৩০ গ্রাম, লবণ ৫ গ্রাম, কর্ণফ্লাওয়ার ২০ গ্রাম, ময়দা ১৮০ গ্রাম, কালজিরা পরিমাণমতো, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা।

যেভাবে বানাবেন
বাটার ও গুঁড়ো চিনি একসঙ্গে বিটারের সাহায্যে বিট করে মিশ্রণটিকে ঘন করতে হবে। এর পর মিশ্রণটিতে ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে বিটারের সাহায্যে মেশাতে হবে। সব শুকনো উপকরণ ছাকনির সাহায্যে ছেঁকে সবকিছু একসঙ্গে মিশিয়ে কুকিজের আকৃতি দিয়ে ১৫০-১৬০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট ওভেনে বেক করতে হবে।
বাটার কুকিজ
যা যা লাগবে
বাটার ১০০ গ্রাম, গুঁড়ো চিনি ৫০ গ্রাম, ডিম ৩০ গ্রাম, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, ময়দা ১৮০ গ্রাম, কর্ণফ্লাওয়ার ২০ গ্রাম।
যেভাবে বানাবেন
বাটার ও গুঁড়ো চিনি একসঙ্গে বিটারের সাহায্যে বিট করে মিশ্রণটিকে ঘন করতে হবে। এর পর মিশ্রণটিতে ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে বিটারের সাহায্যে মেশাতে হবে। সব শুকনো উপকরণ ছাকনির সাহায্যে ছেঁকে সবকিছু একসঙ্গে মিশিয়ে কুকিজের আকৃতি দিয়ে ১৫০-১৬০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট ওভেনে বেক করতে হবে।
জ্যাম কুকিজ
যা যা লাগবে
বাটার ১০০ গ্রাম, গুঁড়ো চিনি ৫০ গ্রাম, ডিম ৩০ গ্রাম, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, ময়দা ১৮০ গ্রাম, কর্ণফ্লাওয়ার ২০ গ্রাম, ফ্রুট জ্যাম পরিমাণমতো
যেভাবে বানাবেন
বাটার ও গুঁড়ো চিনি একসঙ্গে বিটারের সাহায্যে বিট করে মিশ্রণটিকে ঘন করতে হবে। এর পর মিশ্রণটিতে ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে বিটারের সাহায্যে মেশাতে হবে। সব শুকনো উপকরণ ছাকনির সাহায্যে ছেঁকে সবকিছু একসঙ্গে মিশিয়ে কুকিজের আকৃতি দিয়ে ঠিক মাঝখানে মিক্স ফ্রুটস জ্যাম দিতে হবে। তার ওপর ডিম কিছুটা ব্রাশ করে ১৫০-১৬০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট ওভেনে বেক করতে হবে।
চকলেট চিপস কুকিজ
যা যা লাগবে
বাটার ১০০ গ্রাম, গুঁড়ো চিনি ৫০ গ্রাম, ডিম ৩০ গ্রাম, চকলেট ইমালসন কয়েক ফোঁটা, চকলেট চিপস পরিমাণমতো, কোকো পাউডার ১৫ গ্রাম, ময়দা ১৫০ গ্রাম, কর্ণফ্লাওয়ার ২০ গ্রাম।
যেভাবে বানাবেন
বাটার ও গুঁড়ো চিনি একসঙ্গে বিটারের সাহায্যে বিট করে মিশ্রণটিকে ঘন করতে হবে। এর পর মিশ্রণটিতে ডিম ও চকলেট ইমালশন দিয়ে বিটারের সাহায্যে মেশাতে হবে। সব শুকনো উপকরণ ছাকনির সাহায্যে ছেঁকে সবকিছু একসঙ্গে মিশিয়ে কুকিজের আকৃতি দিয়ে তার ওপরে চকলেট চিপস দিয়ে ১৫০-১৬০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট ওভেনে বেক করতে হবে।