× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়রা ও ডাইনোসর

ফরিদুর রেজা সাগর

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৩:৫৭ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

মায়রনের টেলিভিশনপর্দা খুব প্রিয়। মোবাইল, ল্যাপটপসহ যেকোনো পর্দায় গভীরভাবে চোখ রাখে। পর্দায় কত কিছু দেখা যায়। ছবিগুলো নড়াচড়া করে। হাতি, ভাল্লুক, বাঘ, ঘোড়া কত প্রাণী। নানাভাই সন্ধ্যা হলেই ক্রিকেট খেলা দেখেন। মায়রা এই খেলার নাম দিয়েছে টিভি খেলা। টিভিতে জীবজন্তু দেখে মায়রা-মায়রন জীবজন্তুদের চিনে ফেলেছে। যেকোনো বড় প্রাণী দেখেই ওরা ওদের নাম বলে দিতে পারে। একবার ওরা নানাভাইয়ের সঙ্গে মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিল। বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে ওরা চিৎকার করে উঠল।

বাঘ! বাঘ! রয়েল বেঙ্গল টাইগার!

হরিণের খাঁচার সামনে দাঁড়িয়ে মায়রন বলল, হরিণ! হরিণ!

হাতির সামনে দাঁড়িয়ে মায়রা বলে, হাতি তোর গোদা পায়ে লাথি। 

জিরাফ, জেব্রা, শেয়াল, ভাল্লুক, সিংহ কত প্রাণী খাঁচায় ঘুরে বেড়াচ্ছে। বাসায় ফেরার পথে নানাভাই মহাখুশি। নাতি-নাতনি আমার কচি বয়সেই প্রাণীদের চিনে ফেলেছে। এর চেয়ে আনন্দ আর কী হতে পারে? নানাভাই ওদের সঙ্গে নিয়ে গুলশানে এলেন খেলনার দোকান থেকে প্লাস্টিকের প্রচুর পরিমাণে খেলনা কিনে দিলেন। সবই জীবজন্তু। ছোটবড় নানা রকমের। মায়রা-মায়রন মহাখুশি। বাসায় এসে জীবজন্তুদের সাজিয়ে ওরা ঘরের মেঝেতে একটা চিড়িয়াখানা বানাল। সেখানে বাঘ ডাকছে হালুম হুলুম। সিংহ ডাকছে হুঁম। ঘোড়া ডাকছে চিঁহি। মায়রা-মায়রন খুব মজা পেল। পশুপাখিদের নিয়ে খেলাধুলা করতে খুব মজা। এমন সময় ওরা টিভি পর্দার দিকে তাকিয়ে দেখে একটা ডাইনোসর মুখে আগুন ছড়াচ্ছে। আর চিৎকার করছেÑ হুঁম, হুঁম। ছোটবড় অনেক ডাইনোসর ছোটাছুটি করছে। 

নানাভাই, এই জন্তুটা কোথায়?

ওই তোÑ পর্দার দিকে তাকিয়ে বললেন নানাভাই। 

চিড়িয়াখানায় তো এই জন্তুটা দেখিনি।

নানাভাই বললেন, এই জন্তু কেবল টেলিভিশনের পর্দায় থাকে। 

মায়রন তখন পর্দার দিকে তাকিয়ে এগিয়ে যায়। পর্দায় হাত দিয়ে আদর করে। ডাইনোসর তখন চিৎকার করছেÑ গোঁ গোঁ গোঁ।

নানাভাই চুপ করে সেদিকে তাকিয়ে আছেন। মায়রন খেলছে ডাইনোসরের সঙ্গে। 

মায়রা জানতে চাইল, চিড়িয়াখানায় ডাইনোসর নাই কেন?

নানাভাই কোনো জবাব দিলেন না। 

চলো নানাভাই, আমরা একটা ডাইনোসর কিনে চিড়িয়াখানায় উপহার দিয়ে আসি। 

নানাভাই বললেন, কোথা থেকে কিনব? 

কেন টেলিভিশনের পর্দা থেকে কিনব!

নানাভাই হেসে উঠলেন। 

ঠিক আছেÑ পর্দায় যখন ডাইনোসর আসবে তখন খপ করে কিনে ফেলব। 

ঠিক আছে।

মায়রা-মায়রন খুব খুশি। ওদের নানা সব পারে। চিড়িয়াখানার জন্য একটা জীবন্ত ডাইনোসর কিনে দেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা