× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গোৎসব

রানাকুমার সিংহ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১৩:৫৪ পিএম

দুর্গোৎসব

শরৎ এলে আকাশজুড়ে থমকানো মেঘ সাদা

কাশফুলেরা নাচতে থাকে বাজান বাঁশি দাদা।

দুর্গামায়ের পুজো এলো উপাচারের গন্ধে 

ঢাকের তালে নাচবে সবাই আনন্দিত ছন্দে।


ষষ্ঠী এলে দুর্গামায়ের মূর্তি জাগে প্রাণে 

সপ্তমীতে স্নান-কলাবউ, নয় উদ্ভিদের ঘ্রাণে।

মনমাতানো আলো চারদিক রঙিন বাতি জ্বলে 

নতুন জামায় খোকাখুকির মুখগুলো ঝলমলে।


অষ্টমীতে ফুল হাতে সব অঞ্জলি দেয় মাকে 

প্রার্থনাতে স্বর্গীয় এক চিত্র যেন আঁকে!

সন্ধিপূজার সময় হলে শঙ্খ বাজে সুরে 

ধুনুচি নাচ-ধূপের ধোঁয়া সংগীতও ঠিক জুড়ে।


নবমীতে জমে উৎসব আনন্দ-কল্লোলে

হাসির জোয়ার হয় সুমধুর ছোট্ট শিশুর বোলে।

আড্ডা জমে গল্পে এবং মজার মজার খাদ্যে

পুজোর মাঠে মেলা জমায় নানারকম বাদ্যে।


দশমীতে বিদায়ক্ষণে অশ্রু জমে ভারি

মর্ত্য ছেড়ে দুর্গা মা যে কৈলাসে দেন পাড়ি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা