× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৬:২৬ পিএম

ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিকস বিভাগ এবং ইউআইইউ জুনিয়র ইকোনমিস্টস ফোরাম (জেইএফ) আয়োজিত ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫ শিরোনামে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং রোমাঞ্চকর ফুটবল ম্যাচসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের চীফ ইকোনমিস্ট প্রফেসর ড. আখতার হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন চীফ ইকোনমিস্ট প্রফেসর ড. এম. আখতারুজ্জামান এবং ইআইইই অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলী আশরাফ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব প্রদান করেন ইউআইইউ’র অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। 

ইকন ফেস্ট ২০২৫ -এর প্রথম অধিবেশনে ইউআইইউ অর্থনীতি বিভাগের উপর একটি উপস্থাপনা এবং শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিশিষ্ট অতিথিরা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অধিবেশনটি শেষ হয়।

দ্বিতীয় অধিবেশনে ছাত্রীদের জন্য বালিশ পাসিং এবং ছেলেদের জন্য একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। যার ফলে দিনটিকে স্মরণীয় করে তোলে। অনুষ্ঠানটির স্পনসর হিসাবে ছিলো ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি এবং বিশেষ সহায়তায় ছিলো ট্রাইব স্পোর্টস অ্যান্ড অ্যাপারেল। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং সাংবাদিকগণসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা