× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচ্ছপের পা

জায়রা ত্রিনিতা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩ পিএম

অলংকরণ: অর্নিলা ভৌমিক

অলংকরণ: অর্নিলা ভৌমিক

এক ছিল কচ্ছপ। ওর একটা পা ছিল না। সে দেখল একটা হাঁস অনেকগুলো পা নিয়ে আসছে। বলল, এই ভাই আমাকে একটা পা দেবে।

হাঁস বলল, তোমাকে আমি পা দেব? যাও ভাগো এখান থেকে। এই বলে ধাক্কা দিয়ে ফেলে দিল। 

এরপর কচ্ছপটি দেখল একটি বাঘ। সেও অনেকগুলো পা নিয়ে আসছে। বাঘকে সে বলল, বাঘ ভাই, বাঘ ভাই। আমাকে একটা পা দেবে।

বাঘ রেগে বলল, আমি কেমনে পা দেব। যাও। তোমাকে আমি পা দিতে পারব না। এই বলে সেও একটা ধাক্কা দিল।

কষ্ট পেয়ে কচ্ছপটি চলে গেল অনেক দূরে। সেখানে গিয়ে দেখা পেল এক খরগোশের। সেও অনেকগুলো পা নিয়ে বসে ছিল।

খরগোশ ভাই খরগোশ ভাই। আমাকে একটা পা দেবে। খরগোশও বলল, তোমাকে আমি পা দিতে যাব কেন। 

সেখান থেকেও চলে গেল। দেখল ইঁদুর মামা অনেকগুলো পা নিয়ে বসে আছে। বলল ইঁদুর মামা, ইঁদুর মামা আমাকে পা দেবে। সেও বলল, তোমাকে আমি পা দেব। যাও তো বাপু এখান থেকে। এরপর মুরগিকে দেখল। সেও অনেকগুলো পা নিয়ে বসে আছে। তার কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে পা দিয়ে দিল। ওমা! এ দেখি মুরগির পা। কচ্ছপটি বলল, সরি সরি। আমি পা নেব না। তুমি ফিরেয়ে নাও পা। 

এরপর কী হলো! একটা কচ্ছপ কচ্ছপের পা নিয়ে আসছে। তার কাছে পা চাইল। সেও দিয়ে দিল একটি পা। এরপর থেকে কচ্ছপটি মনের আনন্দে হাঁটাচলা করতে লাগল।

শ্রেণি : প্লে, বটমলী হোম কিন্ডারগার্টেন স্কুল, তেজগাঁও, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা