জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯ পিএম
বাসায় এসেই করতে হল সালিশ-
জাফিনমণির মস্ত বড় নালিশ!
কী হয়েছে, বলত মা, মুখটি কেন ভার
তোমার জন্য এই এনেছি গজমতির হার।
: রাখ তোমার এসব কথা, শোনার সময় নাই
বাসায় আমি খেলার জন্য একটা বাবু চাই
আন্টি বাসার ছোট্ট বাবু কেমন করে হাসে
দেখলে আমায় হাত বাড়িয়ে অমনি ছুটে আসে
আমি তাকে চুড়ি পরাই, শাড়ি পরাই, বেনি পরাই চুলে
তার কী কী খেলনা আছে সব দেখাবে খুলে।
আমিও বাবু রান্না করে বেলকনিতে খাই
আলুভর্তা খেয়ে দুজন কী যে মজা পাই।
বাসায় আমার একা একা ভাল্লাগে না তাই
আব্বু আমি খেলার জন্য একটা বাবু চাই।