× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুরতে গেলে কী পরব

সায়েরা জাহান সুপ্রি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৯ পিএম

ঘুরতে গেলে কী পরব

ভ্রমণ মানুষের মনে আনন্দ জাগায়। নতুন জায়গায় ঘুরতে যাওয়া, প্রকৃতি দেখা কিংবা কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোÑ সবকিছু মিলেই ভ্রমণ আনন্দময় হয়ে ওঠে। সেই আনন্দকে আরও সুন্দর ও রঙিন করে তোলে ভ্রমণের সময় পরা পোশাক। কারণ পোশাকের উদ্দেশ্য কেবল নিজেকে সুন্দর দেখানোই নয়, বরং ভ্রমণকে আরামদায়ক ও স্বস্তিদায়ক করার জন্যও জরুরি 

ঘুরতে যাওয়ার সময় ব্যাগ গোছানোর আগে আলমারি খুলে দাঁড়িয়ে থাকি আমরা। ভাবতে বসি, কোন পোশাকটা নেব? ছবিতে ভালো আসবে কোন রঙের পোশাক? কীভাবে ব্যাগ গোছালে ঘুরতে গেলে কী পরব, তা নিয়ে ভাবতে হবে না? যে পোশাকটি পরব সেটা আরামদায়ক হবে তো? এমন দ্বিধায় কমবেশি সবাই থাকি তাই না? ছেলেরা ততটা চিন্তায় না থাকলেও মেয়েরা সম্ভবত ঘুরতে যাওয়ার আগে দিশাহারা হয়ে যায় পোশাকের চিন্তাতেই। ভ্রমণের পোশাক নিয়ে তাই ব্যতিক্রমী ভাবনা ভেবেছেন কয়েকজন উদ্যোক্তা, যাদের মধ্যে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে চিত্রাঙ্গদা ও আর্টেমিস। 
ছবি ও পোশাক - চিত্রাঙ্গদা 

ভ্রমণের জন্য কেন আলাদা পোশাক 
বর্তমানে মানুষ আগের তুলনায় অনেক বেশি ভ্রমণপ্রিয় হয়ে উঠেছে। সবাই চায় ভ্রমণের স্মৃতিগুলো ক্যামেরায় বন্দি করতে। যে জায়গায় ঘুরতে যাওয়া হয় সেখানকার পরিবেশ ও থিমের সঙ্গে মানানসই পোশাক পরে ছবি তুললে স্মৃতি আরও বেশি রঙিন হয়। তাইতো ঘুরতে গেলে পোশাক নিয়ে আমাদের এত ভাবনাচিন্তা। 

ভ্রমণের পোশাক নিয়ে আর্টেমিসের করা কাজগুলো ভ্রমণপ্রিয়দের নজর কেড়েছে আলাদাভাবে। এ পোশাক ব্র্যান্ডটির কর্ণধার ফায়জা আহমেদ রাফা। তাদের তৈরি পোশাক দেশ ও বিদেশ যেকোনো জায়গায় ভ্রমণের ক্ষেত্রেই উপযোগী। শাড়ি, স্কার্ট, লং ড্রেস, টপস, শার্ট সবই পাওয়া যাবে আর্টেমিসে এক ছাদের নিচে। মিরপুর-১০-এ ইস্ট সেনপাড়াতে ১৫৯/১ ঠিকানায় গেলেই দেখা মিলবে আর্টেমিসের স্টুডিওর। 

ভ্রমণের পোশাক সম্পর্কে জানতে চাইলে ফায়জা বলেন, ‘আমরা এত দিন মেয়েদের পোশাক নিয়েই কাজ করেছি। তবে এবারই প্রথম আমরা ছেলেদের শার্টও এনেছি যেগুলো বেশ কালারফুল। ট্রপিক্যাল থিম, কালারপ্যালেট নিয়ে কাজ করেছি এবার। শুধু ভাইব্রেন্ট না, রঙের দিকে খেয়াল রেখেছি, সেটা যেন সুদিং হয়। পাহাড়, সমুদ্র যেকোনো জায়গায় আমাদের তৈরি পোশাকগুলো পরে মনে আনন্দ নিয়ে ঘুরতে পারবে সবাই।’
ছবি ও পোশাক - আর্টেমিস 

চিত্রাঙ্গদা ভ্রমণের পোশাক নিয়ে যে কাজগুলো করেছে, সেগুলো এক নজরে গ্রাহকদের চোখ ও মন দুই-ই জুড়িয়েছে। তাদের ট্র্যাভেল সিরিজে রয়েছে লং গাউন, শার্ট বা কো-অর্ড সেট। ভ্রমণের পোশাক কেন অন্য পোশাকের চেয়ে আলাদা এ সম্পর্কে জিজ্ঞেস করলে চিত্রাঙ্গদার কর্ণধার খাদিজাতুল কোবরা খাদিজা বলেন, ‘সাধারণ পোশাক হয়তো ঘরে বা অনুষ্ঠানে মানায়, কিন্তু ভ্রমণে তেমন ফ্লেক্সিবল নয়। আমাদের তৈরি ভ্রমণের পোশাকগুলো বিচ, পাহাড়, শহুরে ট্রিপ— সবখানেই মানিয়ে যায়। ভ্রমণে এমন পোশাক দরকার, যেগুলো সহজে প্যাক করা যায়, কম জায়গা নেয় এবং দীর্ঘ সময় পরও আরামদায়ক থাকে। আমাদের গাউন ও কো-অর্ড সেটগুলো সেই বিষয় মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে।’

আরাম ও সৌন্দর্যের সমন্বয়
ভ্রমণে চলাচলের ওপরই থাকতে হয়, তাই আরামদায়ক পোশাক না হলে পুরো ভ্রমণ কষ্টকর হয়ে উঠতে পারে। তাই পোশাক যেটাই বানানো হোক না কেন, আবহাওয়ার দিকে খেয়াল রেখে বানানো খুবই জরুরি। খাদিজা বলেন, ‘আমরা বাংলাদেশি আবহাওয়া ও ভ্রমণকালীন চাহিদা মাথায় রেখে কটন, লিনেন, হালকা সিল্ক ও কমফোর্টেবল ফেব্রিকে পোশাক তৈরি করি। শাড়ি, কুর্তি, গাউনÑ যা ভ্রমণে পরতে আরামদায়ক এবং সহজে মেইনটেইন করা যায়, সেগুলোর ওপর বেশি গুরুত্ব দিই। 
একই কথা জানালেন ফায়জাও। তিনি জানান, ভ্রমণের পোশাক তৈরি করার আগে মাথায় রাখতে হবে, পোশাক যেন সিম্পল, লাইটওয়েট আর অবশ্যই আরামদায়ক হয়। 
ছবি ও পোশাক - চিত্রাঙ্গদা 

আবহাওয়ার সঙ্গে মানানসই পোশাক
ভ্রমণের সময় পোশাক অবশ্যই আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। গ্রীষ্মকালে হালকা কটন বা লিনেনের পোশাক, শীতে সোয়েটার ও জ্যাকেট আর বর্ষায় রেইনকোট ও ওয়াটারপ্রুফ পোশাক ভ্রমণকে আরামদায়ক করে।

স্থানভেদে ভ্রমণ পোশাক
ভ্রমণের গন্তব্যও পোশাক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি ভ্রমণে স্নিকার্স, ট্রেকিং ড্রেস ও জ্যাকেট মানায়। সমুদ্রের ধারে হালকা ফ্লোরাল ড্রেস, শর্টস, সানগ্লাস ও টুপি নান্দনিক রূপ দেয়। শহুরে ভ্রমণে ক্যাজুয়াল জিন্স-শার্ট বা স্মার্ট টপস মানানসই। আবার অফিস ট্যুরের জন্য ফরমাল পোশাক উপযুক্ত। আরাম করে ঘুরতে চাইলে জিন্স, টি-শার্ট বা টপস ভালো হয়। আবার গ্রামের বা ঐতিহ্যবাহী পরিবেশে শাড়ি, সালোয়ার-কামিজ বা কুর্তি মানায়। স্টাইলিশ ছবি তুলতে স্কার্ট, লং ড্রেস বা গাউন অনেকেই বেছে নেন। পাহাড় বা ট্রেকিংয়ে ট্র্যাকসুট, হুডি আর সমুদ্র ভ্রমণে হালকা ম্যাক্সি ড্রেস, শর্টস, হ্যাট ও সানগ্লাস বেশি মানানসই। 

রঙ ও ফ্যাশনের ছোঁয়া
ভ্রমণের পোশাকে রঙের ছোঁয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীষ্মে হালকা রঙ যেমন সাদা, নীল, সবুজ প্রশান্তি আনে; শীতে কালো, নেভি ব্লু বা মেরুন আভিজাত্য যোগ করে। 
ব্লক ও ডিজিটাল মাধ্যমে বেশি কাজ করে আর্টেমিস। যেগুলো একটু হালকা, কিন্তু ট্রেন্ডি রঙের হয়ে থাকে। সঙ্গে থাকে ফিউশন মোটিফ। এই পোশাকগুলো ক্রেতাদের স্বাচ্ছন্দ ও পছন্দকে ভাবনায় রেখেই বানানো হয়। কাপড়ের রঙ বাছাইয়ে একেবারে ভাইব্রেন্ট রঙের বদলে হালকা ও মানানসই শেড বেছে নেওয়া হয়।
অন্যদিকে দেশের ভেতরে ছোট ট্রিপ থেকে শুরু করে বিদেশ ভ্রমণÑ দুটোই মাথায় রেখে সংগ্রহ সাজানো হয়েছে চিত্রাঙ্গদায়। দেশে ভ্রমণের জন্য ব্যবহার করা হয় হালকা, রঙিন ও আরামদায়ক পোশাক; আর বিদেশের জন্য এমন পোশাক যেগুলো সহজে লেয়ারিং করা যায় এবং পরিবেশের সঙ্গে মানিয়ে যায়।
ছবি ও পোশাক - আর্টেমিস 

ক্রেতাদের ভালো লাগা 
ভ্রমণপ্রিয় হওয়ায় সবারই এখন পোশাকের ক্ষেত্রে আলাদা আলাদা ভালো লাগা তৈরি হয়েছে। স্থানভেদে পোশাকের আলাদা গুরুত্ব দিচ্ছে সবাই। চিত্রাঙ্গদার পোশাক যেন গ্রাহকরা সরাসরি এসে ছুঁয়ে দেখতে পারেন, ট্রায়াল দিতে পারেন এবং ভ্রমণের ধরন অনুযায়ী সাজেশনও পান; সেজন্য তাদের শোরুম রয়েছে মিরপুরের ওয়েস্ট কাজীপাড়ায় ৮২২/১-এ। এই ঠিকানায় আসলে সব ধরনের পোশাক দেখেশুনে কেনা যাবে। কী ধরনের পোশাক ভ্রমণপ্রিয়রা বেশি পছন্দ করছেন এ ব্যাপারে খাদিজা জানালেন, ‘আমাদের অভিজ্ঞতায় ভ্রমণকারীরা সবচেয়ে বেশি কেনেন হালকা কটন কুর্তি, ভ্রমণ-ফ্রেন্ডলি ড্রেস এবং সহজে বহনযোগ্য কো-অর্ড সেট, ক্রপটপ। এগুলোই বেশি জনপ্রিয়।
আর্টেমিসের ভ্রমণের পোশাকের যাত্রাটা অবশ্য শুরু হয়েছিল স্কার্ট দিয়ে। সুতি, অরগাঞ্জার মতো নানা ফেব্রিকে তারা স্কার্ট বানিয়েছেন। অরগাঞ্জা একদম হালকা ফেব্রিক হওয়ায় এটা পরতেও খুবই আরামদায়ক। যার কারণে এটার চাহিদাও বেশি। প্রচুর ঘের দিয়ে বানানো এসব স্কার্টের চাহিদা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে জানালেন ফায়জা। ক্রেতাদের চাহিদার সঙ্গে মিল রেখে সেইম প্রিন্টের ক্রপটপ, লং কুর্তি অথবা শাড়ি, স্কার্ট বানানোর অপশন রেখেছে। যেগুলো সময়ের সঙ্গে খুবই ট্রেন্ডি। 
সম্প্রতি আর্টেমিসের ভ্রমণের জন্য উপযোগী শাড়িগুলো আলাদাভাবে নজর কেড়েছে সৌন্দর্যপ্রিয়দের। ফ্লোরাল প্রিন্ট, সমুদ্র থিম, রঙিন পাতাসহ নানা নকশায় তৈরি করা হয়েছে এসব শাড়ি। ঘুরতে গেলে লাইটওয়েট জর্জেটের এই শাড়িগুলো আরাম তো দেবেই, সঙ্গে ছবি তুললে স্মৃতিও ধরে রাখবে রঙিনভাবে।

মডেল : খাদিজা ও ফায়জা
পোশাক ও ছবি : আর্টেমিস ও চিত্রাঙ্গদা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা