প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৩ পিএম
ইমিগ্রেশন পার করে অন্যদেশে ভ্রমণে গেলে ব্যাগ বা স্যুটকেস গোছানোর সময় বাড়তি খেয়াল রাখতে হয়। নইলে ব্যাগে ওজন বেড়ে যায়, জিনিসপত্র অনেক কিছুই পরে আর নেওয়া যায় না। কিন্তু নিতে তো ইচ্ছা করে অনেক কিছুই! আবার যেখানে যাওয়া হয়, সেখানে গিয়ে কেনাকাটা করেও তো ব্যাগ ভরে জিনিস আনা হয়। যদি ব্যাগে জায়গাই না থাকে, তাহলে সবশেষে কেমন একটা ঝক্কি হয় না বলুন? চলুন প্যাকিং করার সময় কীভাবে বুদ্ধি খাটিয়ে ব্যাগ গুছিয়ে নেওয়া যায় সে নিয়ে কিছু উপায় বাতলে দেওয়া যাক।
কাপড়চোপড় রোল করে নিন
স্যুটকেস গোছানোর সময় জামাকাপড় মুড়িয়ে নিন। এতে অনেকখানি জায়গা বাঁচবে, কাপড়ে ভাঁজ পড়বে না।
ট্রাভেল কিট সঙ্গে রাখুন
শ্যাম্পু, কন্ডিশনার, ময়েশ্চারাইজারের মতো তরল জিনিসগুলো প্যাকিং টিউবে ভরে নিতে পারেন। অল্প জায়গা লাগে বলে বহন করাটাও অনেক সহজ। ভিতর থেকে জিনিস পড়ে যাওয়ারও ভয় নেই। ট্রাভেল কিট জিনিসটাও খুব কাজের। কসমেটিকসের সব জিনিস আলাদা আলাদা ব্যাগে ভরে নিলেই কাজ সহজ হয়ে যাবে।

পলিব্যাগে কাপড় নিতে পারেন
পোশাক একটার উপর আরেকটা না চাপিয়ে পলিব্যাগে রাখতে পারেন। পলিব্যাগে কাপড় ঢুকিয়ে ভ্যাকিউম দিয়ে বাতাস বের করে দিলে জায়গা চেপে আসবে অনেকখানি। অনেক কিছু নেওয়া যাবে।
বাড়তি ব্যাগ সঙ্গে রাখুন
স্যুটকেসে অতিরিক্ত ফোল্ডিং ব্যাগ রাখুন। ব্যাগটি হতে হবে হালকা যেন মূল ব্যাগের ভেতর বহন করা যায়। বাইরে গেলে টুকিটাকি নানা জিনিস কিনতে হয়। হুট করে ব্যাগের প্রয়োজন হতেই পারে। নতুন জিনিস ব্যাগে নিয়ে হ্যান্ড লাগেজ হিসেবে পরে ক্যারি করে আনতে পারবেন।
অর্গানাইজার
ব্যাগে জিনিস গুছিয়ে নেওয়ার জন্য এখন নানা ধরনের অর্গানাইজার পাওয়া যায়। জামা জুতা, কসমেটিকস এগুলো সব অর্গানাইজারে ভরে নিলে জায়গা সংকুলান হওয়া নিয়ে ভাবতে হয় না।
অন্যান্য অনুষঙ্গের জন্য আলাদা হ্যান্ডব্যাগ