ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড
ফারুক হাসান
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৪ পিএম
৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে দল ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটি।
৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে দল ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটি। আগামী ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ার সোচি শহরে বসবে এই আসর।
এই আসরে ছয় সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন একজন দলনেতা। বাংলাদেশ দলে আছে ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী সপ্তর্ষী রহমান, ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রদিত রাইয়ান, ঢাকা আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শোহিনী শম্ভার, খুলনা পুলিশ লাইন মাধ্যমিক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মোখদুম আমিন, রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন এবং খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ‘ও’ লেভেল শিক্ষার্থী সায়ন্তন রায়।
এ ছাড়া দলের সঙ্গে দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির চেয়ারম্যান মশহুরুল আমিন।
অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড (Astronomy Olympiad) হলো জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। এই অলিম্পিয়াডের প্রধান লক্ষ্য হলো বিজ্ঞান, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করা। এই প্রতিযোগিতার একটি উল্লেখযোগ্য নাম হলো আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা অলিম্পিয়াড।