লেখঅ ও আঁকা : অনিন্দিতা হাসনে বানু
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪১ পিএম
শরতে আকাশ ভরা মেঘ থাকে। চারপাশে কাশফুল আর কাশফুল। শরৎ নিয়ে আমার দুটি মজার গল্প আছে। আমি, মা, বাবা ও বড় বোন মিলে কাশফুল দেখতে গেলাম। চারপাশে শুধু কাশফুল। মা-বাবা ও বোন আমার চেয়ে লম্বা ছিল। তাই ছবি তোলার সময় আমাকে দেখা যাচ্ছিল না। তখন বাবা আমাকে কোলে তুলে নিল। তারপর আমি হাসি দিলাম। বললাম, ‘ইস্ট ওর ওয়েস্ট বাবা ইজ দ্য বেস্ট।’ শুনে বাবা হাসি দিল। আমি আকাশের দিকে তাকালাম। দেখি আকাশ ভরা মেঘ। আমি মুগ্ধ না হয়ে পারলাম না।
তৃতীয় শ্রেণি, সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা