× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুতু আর্টিস্টের ছোট মামা

ধ্রুব এষ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৫ পিএম

ছবিটি এঁকেছে চার বছর বয়সি আলিয়া ইলহাম উখিং

ছবিটি এঁকেছে চার বছর বয়সি আলিয়া ইলহাম উখিং

ভুতু আর্টিস্ট অনেক পাহাড়ের ছবি আঁকে।

লাল রঙের পাহাড়, নীল রঙের পাহাড়, হলুদ রঙের পাহাড়, সবুজ রঙের পাহাড়, কমলা রঙের পাহাড়।

ভুতু আর্টিস্টের মায়ের চিন্তা নাই।

ভুতু আর্টিস্টের আঁকা হলুদ রঙের পাহাড়ে গিয়ে থাকবেন।

হলুদ রঙের পাহাড়ে মায়ের জন্য একটা ঘর ড্রয়িং করে দিল ভুতু আর্টিস্ট।

ভুতু আর্টিস্টের ফুফু বললেন, ‘আমিও তবে ভুতুর আঁকা পাহাড়ে থাকব।’

সবুজ রঙের পাহাড়ে ফুফুর জন্য একটা ঘর ড্রয়িং করে দিল ভুতু আর্টিস্ট।

ভুতু আর্টিস্টের খালা বললেন, ‘আমিও ভুতুর আঁকা পাহাড়ে থাকব।’

লাল রঙের পাহাড়ে খালার জন্য একটা ঘর ড্রয়িং করে দিল ভুতু আর্টিস্ট।

আমি ভুতু আর্টিস্টের ছোট মামা। আমি কি ভুতু আর্টিস্টের আঁকা পাহড়ে থাকব না? অবশ্যই থাকব। ভুতু আর্টিস্টকে বললাম কমলা রঙের পাহাড়ে আমার জন্য একটা ঘর ড্রয়িং করে দিতে।

ভুতু আর্টিস্ট বলল, ‘আমি তো ব্যস্ত আছি, ছোট মামা। বাবার জন্য নীল রঙের পাহাড়ে ঘর ড্রয়িং করছি। তোমার ঘরটা তুমি ড্রয়িং করে নাও।’

আমার ঘর আমি ড্রয়িং করে নিলাম। সে যা হলো, সকলে হাসল। আরে! হাসির কী হলো? আমি কি আর্টিস্ট নাকি? পাহাড়, ঘর, মেঘ ড্রয়িং করতে পারি?

পারলে তো আমিই ভুতু আর্টিস্ট হতাম নাকি?

তখন ভুতু আর্টিস্ট কি আমার ছোট মামা হতো?

আমার ড্রয়িং করা ঘরে বসে আমি এই চিন্তা করে পাই না।

২৬.৬.২৫

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা