আব্দুস সালাম
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম
অলংকরণ : হামীম উজ জামান, সপ্তম শ্রেণি,বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
পশুপাখি এলো সবে
বকের মেয়ের বিয়ে হবে
সোনাতলির গাঁয়ে
ব্যস্ত সবাই নানান কাজে
জাগল সাড়া সবার মাঝে
বর যে এলো নায়ে।
রান্নাঘরে বানরগুলো
কাটছে বসে গাজর-মুলো
শিয়াল কাটে পেঁয়াজ
গাধা এলো লাকড়ি কাঁধে
ভালুকগুলো মাংস রাঁধে
দেখবি তোরা কে আজ।
কনের বয়স উনিশ কুড়ি
দুহাত ভরা সোনার চুড়ি
গায়ে নানান গয়না
বেনারসি গায়ে কনের
সেই খুশিতে নাচে বনের
শালিক ঘুঘু ময়না।