× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্বকের যত্নে পাউডার ফেসওয়াশ

তাছলিম সিদ্দিক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১১ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৭ পিএম

ত্বকের যত্নে পাউডার ফেসওয়াশ

সৌন্দর্যের দুনিয়ায় প্রতিদিনই কিছু না কিছু নতুন আসে, যা ত্বকের যত্নকে আরও সহজ আর আনন্দময় করে তোলে। এমনই নতুন একটা উপাদান হচ্ছে পাউডার ফেসওয়াশ। এটা এখনও সবার মুখে মুখে ছড়ায়নি, তবে ধীরে ধীরে সবাইকে টানছে। এই পাউডার দিয়ে ত্বক দারুণ পরিষ্কার হয়, সঙ্গে পরিবেশের ক্ষতিকারকও নয়। এটি ব্যবহার করা যেমন সহজ, তেমনই ভালো লাগারও।

পাউডার ফেসওয়াশ কী

টিউব থেকে ফেসওয়াশ বের করে ব্যবহার করা হয়- এটাই আমরা এতদিন জানতাম। তবে দিনবদলের এই যাত্রায় নতুনভাবে আবির্ভূত হয়েছে এই পাউডার ফেসওয়াশ। এটা মূলত শুকনো পাউডার, যেটা পানি মিশিয়ে ফেনা বা ক্রিমের মতো করে নিতে হয়। আমরা যে তরল ফেসওয়াশ বোতলে দেখি, এটা তেমন নয়। এতে থাকে মাটি, গাছের নির্যাস আর হালকা স্ক্রাবের উপাদান, যা ত্বকের ময়লা, তেল আর মেকআপ তুলে ফেলে ত্বককে ঝকঝকে করে তোলে। এর ভালো দিকটি হলো, পানি দিয়ে ফেনা নিজের মতো করে তৈরি করা যায়, যা ব্যবহার করা অনেক সহজ। জাপান ও কোরিয়ায় এই পাউডার ফেসওয়াশ দারুণ জনপ্রিয়। পাউডার হওয়ায় ব্যাগেও সহজে বহন করা যায় যেকোনো ছোট কৌটায় ভরে।

উপকারিতা

  •  এই পাউডার ফেসওয়াশ ত্বককে হালকাভাবে পরিষ্কার করে। এতে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকে থাকা মৃতকোষ তুলে ফেলে, ত্বককে চকচকে করে। এটি ত্বকের কোনো ক্ষতি করে না।
  •  এটি শুকনো হওয়ায় এতে কেমিক্যাল কম থাকে। অনেকদিন ভালোও থাকে। যাদের ত্বক সহজে লাল হয়ে যায়, তাদের জন্য এটা বেশ ভালো।
  •  এটা পরিবেশের জন্যও ভালো। তরল ফেসওয়াশের মতো এতে প্লাস্টিকের বোতল লাগে না, তৈরি করতে কম শক্তি খরচ হয় আর আবর্জনা কম তৈরি হয়।
  •  ভ্রমণে বহনের জন্য অনেক আরামের। ছিটকে যাওয়ার ভয় নেই, আর ছোট প্যাকেটে অনেকদিন চলে।
  •  অল্প পাউডারেই অনেক কাজ হয়, তাই অনেকদিন টেকে। কিছু পাউডার ফেসওয়াশ শুধু মুখ ধোয়ার জন্য নয়, মাস্ক বা স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়।

খেয়াল রাখুন কিছু বিষয়ে

প্রথমবার ব্যবহার করলে পাউডার কিছুটা ছড়িয়ে যেতে পারে, অনেকের একটু ঝামেলা মনে হতে পারে বিষয়টা। তবে সাবধানে ব্যবহার করলে কোনো ঝামেলাই হবে না। কিছু প্রোডাক্টে স্ক্রাবের কণা থাকে, যা বেশি ব্যবহার করলে ত্বক শুকিয়ে যেতে পারে, বিশেষ করে যাদের ত্বক শুষ্ক। তাই ভালো প্রোডাক্ট বেছে নিতে হবে।

ব্যবহারবিধি

এই ফেসওয়াশ ব্যবহার করা খুব সহজ। হাতে একটু পাউডার নিয়ে পানি মিশিয়ে ফেনা বানাতে হবে, তারপর মুখে আলতো করে ঘষে ধুয়ে ফেলতে হবে। সকাল ও রাতে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন।

পাউডার ফেসওয়াশ ধীরে ধীরে সৌন্দর্যপ্রিয়দের মাঝে মন জয় করে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে কোরিয়ান বিউটি ট্রেন্ডের জন্য এটা বেশ হিট। অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন ধানের গুঁড়োর ফেসওয়াশ ম্যাগাজিনে আর রিভিউতে দারুণ প্রশংসা পেয়েছে। ইউটিউবে লোকজন এর নরম ফেনা আর ত্বকের ঝকঝকে ভাব নিয়ে গল্প করছে। বাংলাদেশ আর ভারতেও এখন স্থানীয় ব্র্যান্ডগুলো এটা বানাচ্ছে গাছের নির্যাস দিয়ে।

যারা ত্বকের যত্নে নতুন কিছু চান, তাদের জন্য পাউডার ফেসওয়াশ দারুণ একটা উপকরণ। এটা ত্বক পরিষ্কার করে, নরম রাখে আর পরিবেশেরও যত্ন নেয়। তৈলাক্ত বা সংবেদনশীল ত্বকের জন্য এটা বেশ কাজের। তবে নতুন কিছু ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিলে ভালো। এই পাউডার ফেসওয়াশ মনে করিয়ে দেয়, সৌন্দর্য শুধু মুখের জন্য নয়, এটা আমাদের স্মার্ট পছন্দের একটা অংশ। এর গল্প সবে শুরু, এটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে সৌন্দর্যপ্রিয়দের বিশ্বাস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা