আবুল হোসেন আজাদ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৪ পিএম
অলংকরণ : হামীম উজ জামান, সপ্তম শ্রেণি, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
বক সারি বেঁধে গোধূলিবেলায় আসে ফিরে তার নীড়ে
রোদেলা বিকেল শেষ হয়ে যায় সন্ধ্যা নামিছে ধীরে।
ফুটেছে বকুল রজনীগন্ধা সুরভিতে মাতোয়ারা
জোনাকির পিদিম জ্বালিয়ে হয় যেন পথহারা।
কিচির মিচিরে পাখিদের দল উড়ে আসে বাঁশবনে
চাঁদ দেয় উঁকি জোছনা বিছিয়ে একা একা সর্ন্তপণে।
এমন সময় সন্ধ্যাবেলায় কোথায় তুমি মা গেলে
একা একা তুমি নীরবে নিভৃতে আমায় তুমি মা ফেলে।
শৈশবের সেই দিনগুলো আজ পড়ছে কত যে মনে
পড়তে বসাতে হারিকেন জ্বেলে ঘরেতে মাদুর টেনে।
রাত বেড়ে হয় নিঝঝুম কত বিলায় জোছনা চাঁদ
ঝিঁঝি ডেকে যায় সুরে সুরে ওরা ডেকে তো মেটে না স্বাদ।