× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলিশের বাহারি পদ

সানজিদা বিনতে হাফিজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৩ পিএম

ইলিশের বাহারি পদ

ইলিশ খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। বাজার থেকে ইলিশ এনে একই ধরনের রেসিপি না বানিয়ে চেষ্টা করতে পারেন ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি। আজকের হেঁশেলে জানুন ইলিশের বাহারি রেসিপি সম্পর্কে । 

ইলিশ মাছের মালাইকারি
যা যা লাগবে 
ইলিশ মাছ মাঝারি আকারের ১টি, টক দই ৩ টেবিল চামচ, নারকেলের দুধ ১ কাপ, জিরা বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ, কিশমিশ বাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়ো ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৪-৫টি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, লবণ পরিমাণমতো, চিনি ১ চা-চামচ, তেল হাফ কাপ।


যেভাবে বানাবেন 
তেল গরম করে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে সব বাটা মসলা, গুঁড়ো মসলা কষিয়ে মাছ, টক দই ও লবণ দিয়ে কিছুক্ষণ ভুনে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। ঝোল কমে এলে চিনি, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে বেরেস্তা দিয়ে নামাতে হবে ইলিশ মাছের মালাইকারি।

দই ইলিশ

যা যা লাগবে 
ইলিশ ১টা, টক দই ২ চামচ, চিনি হাফ চা-চামচ, সরিষার তেল হাফ কাপ, পেঁয়াজ বাটা হাফ কাপ, পেঁয়াজ কুঁচি হাফ কাপ, হলুদ বাটা হাফ চা-চামচ, মরিচ বাটা ২ চা-চামচ, ধনে বাটা হাফ চা-চামচ, জিরা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো।



যেভাবে বানাবেন 
ইলিশ মাছের বড় টুকরা করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ একটু ভেজে সব মসলা ও পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পানি দিয়ে মাছের টুকরাগুলো বিছিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে ১ কাপ পানি ও লবণ দিয়ে ঢেকে আঁচে ৫ মিনিট রান্না করে নিতে হবে। তারপর দই দিয়ে ৩০ মিনিট রান্না করতে হবে। মাঝখানে ঢাকনা খুলে মাছ উল্টিয়ে কাঁচা মরিচ দিয়ে ঢেকে নিন। টক দই হলে সামান্য চিনি দিন। মৃদু আঁচে রেখে ভুনা করে চুলা থেকে নামিয়ে নিলেই রেডি দই ইলিশ।

ভাপানো ইলিশ
যা যা লাগবে 
ইলিশ মাছ ৬ টুকরা, সরিষা বাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, হলুদগুঁড়ো ১/২ চামচ, মরিচগুঁড়ো ১ চামচ, কাঁচা মরিচ ৬/৭টি, সরিষার তেল ১/২ কাপ, লবণ পরিমাণমতো।


যেভাবে বানাবেন 
একটি পাত্রে মাছ নিয়ে সব উপকরণ দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে আধা ঘণ্টা ম্যারিনেটের জন্য রাখতে হবে। একটি বড় কড়াইয়ে পানি নিয়ে নিতে হবে তারপর একটি স্টিলের টিফিনবক্সে মাছগুলো দিয়ে মুখ আটকিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে। ৩০ মিনিট আস্তে করে মাছগুলো ভাপ দিয়ে নামিয়ে নিলেই রেডি ভাপানো ইলিশ। 

লেবুপাতায় ইলিশ ভুনা

যা যা লাগবে 
ইলিশ মাছ, মাথা, ডিমসহ ছোট করে কাটা ২ কাপ, লেবুপাতা ৫-৬টি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, হলুদগুঁড়ো আধা চা-চামচ, মরিচগুঁড়ো ১ চা-চামচ, জিরাগুঁড়ো হাফ চা-চামচ, সরিষার তেল হাপ কাপ, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ।


যেভাবে বানাবেন 
একটি পাত্র চুলায় বসিয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হলে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিতে হবে মাছ। তারপর কিছুক্ষণ কষিয়ে ১ কাপ পানি দিতে হবে। ঝোল কমে এলে চিনি, লেবুর রস, কাঁচা মরিচ, লেবুপাতা পর্যায়ক্রমে দিয়ে নামিয়ে নিতে হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা