× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্কের মঞ্চে জয়ী যবিপ্রবি

সাহিদা আক্তার

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭ পিএম

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে যবিপ্রবির দলটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং ক্লাবকে পরাজিত করেছে।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে যবিপ্রবির দলটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং ক্লাবকে পরাজিত করেছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডিবেটিং ক্লাব। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশ নেয়।

গত ২৩ আগস্ট প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে যবিপ্রবির দলটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং ক্লাবকে পরাজিত করেছে। চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল- ‘এই সংসদ, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ভঙের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে রাজনৈতিক দলগুলোকে বেশি দায়ী মনে কর’। প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তিতর্কে লড়াইয়ে যবিপ্রবি ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ডিবেটর অব ফাইনাল নির্বাচিত হন বিইউপি ডিবেটিং ক্লাবের লিমন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী ইউনিভার্সিটি ডিবেট ফোরামের ফাহিম।

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, বিতর্ক হচ্ছে আত্ম-উন্নয়নের এক উৎকৃষ্ট ক্ষেত্র।

উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং ক্লাবে যুক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদের বহুমাত্রিকভাবে দক্ষ করে তুলতে পারে। বিতর্ক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করছে এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ গঠনে তরুণ বিতার্কিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, ডিবেটিং সংগঠনের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে শিক্ষার্থীরা পাবলিক স্পিকিংসহ নানা দক্ষতা অর্জন করতে পারে। এ সময় অংশগ্রহণকারী দলের প্রতিনিধি ও প্রতিযোগিতার বিচারসহ নৈয়ায়িকের সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা