সাদিয়া ইসলাম স্মরণী
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৪:৩৬ পিএম
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই (UTI) আমাদের দেশে একটি অত্যন্ত সাধারণ স্বাস্থ্যসমস্যা, বিশেষ করে নারীদের মধ্যে। তবে পুরুষ, শিশু কিংবা বয়স্ক সবারই এই সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সঠিক সময়ে রোগের কারণ বোঝা, প্রতিরোধে সচেতন হওয়া এবং উপযুক্ত খাদ্যাভ্যাস মেনে চললে এ থেকে সহজেই মুক্ত থাকা যায়।
কেন ইউরিন ইনফেকশন হয়
ইউরিন ইনফেকশন মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সাধারণত Escherichia coli নামক ব্যাকটেরিয়া মূত্রনালিতে প্রবেশ করলে এটি সংক্রমণ ঘটায়।
এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে- পর্যাপ্ত পানি না খাওয়া (যার কারণে প্রস্রাব ঘন হয়ে যায়), টয়লেট ব্যবহারের পর যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতা না রাখা, দীর্ঘ সময় ধরে প্রস্রাব চেপে রাখা, যৌন সম্পর্কের পর পরিষ্কার না থাকা, ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মহিলাদের ক্ষেত্রে শারীরবৃত্তীয় কারণে ইউরিন নালি ছোট হওয়ায় ব্যাকটেরিয়া সহজে ছড়িয়ে পড়ে।
সংক্রমণের লক্ষণ
কোন খাবারগুলো উপকারী
সঠিক খাবার গ্রহণ ইউটিআই প্রতিরোধে এবং দ্রুত সুস্থ হতে কার্যকর ভূমিকা রাখে। যেসব খাবার ইউরিন ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে-
পর্যাপ্ত পানি
প্রতিদিন অন্তত ২-৩ লিটার পানি পান করলে প্রস্রাব পাতলা হয় এবং ব্যাকটেরিয়া সহজে মূত্রনালি থেকে বের হয়ে যেতে পারে।

ভিটামিন সি-সমৃদ্ধ খাবার
লেবু, আমলকী, কমলা, পেয়ারা ইত্যাদি ভিটামিন সি প্রস্রাবের অম্লতা বাড়িয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
তরমুজ, শসা ও নারিকেলের পানি
এসব খাবারে প্রচুর পরিমাণে পানি থাকে, যা প্রাকৃতিকভাবে প্রস্রাবের পরিমাণ বাড়ায় এবং সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু ধুয়ে ফেলতে সাহায্য করে।
দই ও প্রোবায়োটিক খাবার
দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া হজমশক্তি উন্নত করে এবং ইউরিনারি ট্র্যাক্টে ক্ষতিকর জীবাণু বাড়তে বাধা দেয়।
সবুজ শাকসবজি
পালং, লালশাক, কলমি শাক ইত্যাদি ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে-সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
ঢেঁড়স ও মিষ্টি কুমড়া
এদের মধ্যে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে ও মূত্রনালি সুস্থ রাখতে সাহায্য করে।
রসুন ও আদা
রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, আর আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ইনফেকশনের ব্যথা ও অস্বস্তি কমায়।
ডালিম
ডালিম বা বেদানা নামের এই ফলটি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ, যা প্রস্রাবনালি পরিষ্কার রাখতে সহায়ক।
হারবাল চা (গ্রিন টি বা আদা চা)
এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
মৌরী ও ধনেপানি
এটি হালকা মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং প্রস্রাবজনিত অস্বস্তি কমাতে সহায়ক।
মধু
এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। হালকা গরম পানির সঙ্গে মধু খেলে উপকার মেলে।
কোন খাবার এড়িয়ে চলা উচিত
সুস্থ থাকার কিছু অভ্যাস
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া
ইউরিন ইনফেকশন একদিকে অস্বস্তিকর, অন্যদিকে অবহেলা করলে এটি কিডনিতে ছড়িয়ে জটিলতা তৈরি করতে পারে। তাই প্রাথমিক লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান ও পরিচ্ছন্ন জীবনযাপন এই সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবচেয়ে কার্যকর উপায়।
লেখক : ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স,
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়