আবেদীন জনী
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৩:১৯ পিএম
আঁকা : মেহেরুন্নিসা, সপ্তম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মানিকছড়ি, খাগড়াছড়ি
জলে নেমে সাঁতরাস
প্যাক প্যাক গান গাস
হাঁসছানা হাঁসকি
খিদে পেলে খাস কী?
শামুকের ছানাগুলো
কচ্চুরিপানাগুলো
ফেন-কুড়ো চাস কি?
পোনা মাছ, কচি ঘাস
খেতে মজা পাস কি?
খেয়েদেয়ে হাঁসফাঁস
ঘুম পেলে ঘুম যাস
দুটি চোখে হয় তোর
স্বপ্নের চাষ কি?