জাহিদ খান
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৩:২১ পিএম
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকে অনেক শিক্ষার্থীর। উচ্চ টিউশন ফি এবং জীবনযাত্রার খরচের কারণে ইউরোপে উচ্চশিক্ষা অর্জন করা প্রায়ই একটি ব্যয়বহুল স্বপ্ন অনেকের কাছে। তাই এ স্বপ্ন পূরণের পথে সহায়ক হতে পারে বৃত্তি। আজ থাকছে এমন দুটি বৃত্তি তথ্য-
নেদারল্যান্ডসে বিনামূল্যে পড়াশোনা
যারা বিদেশে পড়াশোনা করতে চান, তাদের অনেকেরই অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে নেদারল্যান্ডস। ‘এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ’ নামের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বাংলাদেশসহ ৬৯টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা : সম্পূর্ণ টিউশন ফি মিলবে, ভ্রমণ খরচ, জীবনযাপন ব্যয় নির্বাহের খরচ, স্বাস্থ্যবীমা, বই কেনার জন্য অর্থ মিলবে।
আবেদনের যোগ্যতা : প্রার্থীদের একাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
আবেদনের পদ্ধতি : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : আগামী ১ ডিসেম্বর ২০২৫।
আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুনÑ https://www.rug.nl/education/scholarships/eric-bleumink-fellowship
কানাডার ‘ম্যাককল ম্যাকবেইন’ স্কলারশিপ
বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য কানাডা। দেশটি বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয়। তেমনি একটি বৃত্তি ‘ম্যাককল ম্যাকবেইন’ স্কলারশিপ। দেশটির ম্যাকগিল ইউনিভার্সিটি এ বৃত্তি দেয়। এ বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ পান। নির্বাচিত শিক্ষার্থীরা আবাসন ও মাসিক ভাতাসহ নানা সুবিধা পাবেন।
ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৮২১ সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে। প্রতি বছর হাজারো শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
বৃত্তির সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে ভিজিট করুনÑ https://mccallmacbainscholars.org/program/
আবেদনের শেষ তারিখ- ২০ আগস্ট ২০২৫।