জারিফ জুলফিকার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১২:১৬ পিএম
আঁকা : মেহেরুন্নিসা, সপ্তম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মানিকছড়ি, খাগড়াছড়ি
বনে ছিল এক দুষ্টু শিয়াল। সে পাখিদের ডিম খেয়ে নিত। একদিন টুনি তার ডিম রেখে খাবারের খোঁজে বের হলো। তখন সেই দুষ্টু শিয়াল টুনির বাসার দিক দিয়ে যাচ্ছিল। সে দেখল টুনির বাসার মধ্যে একটা ডিম। তখন সে গাছে ওঠে ডিমটি খেয়ে নিল। টুনি বাসায় এসে দেখে, তার ডিম নেই। সে বুঝতে পারল শিয়াল তার ডিম খেয়ে নিয়েছে। সে তখন বুদ্ধি করল। টুনি তার বাসায় একটা নকল ডিম রাখল। তার বন্ধু কাককে বলল, বাসায় একটা মৌচাক এনে রাখতে। কাক তা-ই করল। পরের দিন সেই শিয়াল টুনির বাসার দিক দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় দেখল টুনির বাসায় আবার নতুন ডিম। সে যেই বাসায় উঠতে যাবে তখন কাক এসে শিয়ালের শরীরে মৌচাক ফেলে দিল। তারপর শিয়াল ভয়ে পালিয়ে গেল।
চতুর্থ শ্রেণি, বিসিআইসি কলেজ, মিরপুর ঢাকা