ইসাবা ইলমি প্রিয়তি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১২:১৪ পিএম
আঁকা : সুওয়াইবা বিনতে মাহমুদ, নবম শ্রেণি, আজিমপুর গভঃ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ঘাম ছুটিয়ে অফিস থেকে
বাবা বাসায় এসে
মাথায় আমার হাত বুলিয়ে
কোলে নিতেন হেসে।
পকেট থেকে হরেক রকম
চকলেট বের করে
ভালোবেসে দিতেন আমার
ছোট্ট হাতটি ভরে।
বাবার কাছে আবদার যত
পূরণ করেন তিনি
ওনার কাছে সারা জীবন
থাকব আমি ঋণী।
অষ্টম শ্রেণি, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা