শেফ সবুজ হোসেন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৪:০২ পিএম
স্ন্যাকস তো প্রতিদিন বিকালে ঘরে বানানোই হয়। মাঝে মাঝে ভিন্ন স্বাদের খাবার হলে খেতেও ভালো লাগে। চিকেন দিয়ে মজাদার কয়েকটি স্ন্যাকসের রেসিপি দিয়েছেন শেফ সবুজ হোসেন
চিকেন বাটার মাসালা
যা যা লাগবে
মুরগির মাংস ৫০০ গ্রাম, টক দই ১/২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়ো ২ চা চামচ, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি (বড়), টমেটো পেস্ট ১ কাপ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ১/২ কাপ, কাসুরি মেথি ১ চা চামচ (ঐচ্ছিক), ধনে পাতা কুচি।

যেভাবে বানাবেন
মুরগির মাংস কাবাবের মতো করে মিডিয়াম কিউট কাটিং করে নিতে হবে। ম্যারিনেশন করে এক ঘণ্টা রেখে তারপর তান্দুরি চুলায় বা প্যানে কাবাবের মতো বানাতে হবে।
প্যানে তেল দিয়ে পিঁয়াজ, রসুন ভেজে নিন। এতে দিয়ে দিন টমেটো, মরিচ গুঁড়ো, বাদাম বাটা, লবণ। হালকা আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। বাকি সব মসলা দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এরই মাঝে আলাদা প্যানে চিকেনটাও গ্রিল করে নিন। বাটার মাসালা থিক ও ক্রিমি হয়ে গেলে ১/২ কাপ পানি ও ১ চা চামচ ঘি দিয়ে দিন। এবার এতে চিকেন দিয়ে ৩-৪ মিনিট রান্না করে নিন। ক্রিমি মাসালা থিক হয়ে আসলে রান্না প্রায় তৈরি। ২ চা চামচ কাসুরি মেথি ও ১/২ চা চামচ গরম মসলা দিয়ে দিন, এতে স্বাদ বাড়বে। মিনিট পাঁচেক চুলায় রেখে নামিয়ে নিন।

