টাই ডাই করা কাপড়ের রয়েছে বিশেষ কিছু যত্ন। সঠিকভাবে যত্ন না নিলে কাপড় দ্রুত নষ্ট হয়ে যাবে।
- অন্য কাপড়ের সঙ্গে টাই-ডাই করা কাপড় ধোয়া যাবে না।
- কাপড় ধোয়ার আগে এর এক কোনা পানি দিয়ে ভিজিয়ে পরীক্ষা করে নিন রঙ ওঠে কি না। যদি ওঠে, তবে পানিতে ডিটারজেন্ট দিয়ে সামান্য লবণ মিশিয়ে কাপড় পরিষ্কার করে নিন।
- ডাই করা কাপড়, চাদর বা কুশন ধোয়ার আগে এগুলোর গায়ে লেখা লেবেলটি ভালোভাবে পড়ে নিন। কাপড় ধোয়ার পরে রঙিন কাপড় ভিনেগার মেশানো পানিতে চুবিয়ে হালকা চিপে রোদে দিন। কাপড়ের উজ্জ্বলতা ঠিক থাকবে।
- প্রাকৃতিক রঙ করা কাপড় ড্রাইওয়াশে দিলে এর উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তাই এ কাজ থেকে বিরত থাকুন। সিল্কের টাই-ডাই কাপড় শ্যাম্পু দিয়ে হালকাভাবে পরিষ্কার করতে হবে। এতে কাপড় অনেক নরম থাকে। টেক্সচার নষ্ট হয় না।
- ঘন ঘন টাই-ডাই করা পোশাক ধোয়া যাবে না। এই ধরনের কাপড় নিজ হাতে বাড়িতে ধোয়াই ভালো। রোদে কাপড় উল্টিয়ে শুকাতে হবে। এতে রঙ দীর্ঘদিন ভালো থাকবে।
- অতিরিক্ত শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখে কাপড় পরিষ্কার করা থেকে বিরত থাকুন। এতে কাপড় শক্ত হয়ে রঙ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।