অদ্বৈত মারুত
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১২:০৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫ ১২:৩৪ পিএম
মেঘের ডানায় ঝুলে থাকা
একটি বুড়ো কাক
উড়বে কি না— ভাবতে গিয়ে
ভাবনা নিল বাঁক।
কাকটা আরও ঝুলে পড়ে
মেঘের শাড়ি ধরে
শাড়ি কি আর শাড়ি থাকে
রোদ-বাতাসে নড়ে?
শাড়ি ছিঁড়ে উড়ছে সুতো
তুলো মেঘের ভাঁজে
ওদিক দিয়েই যাচ্ছিল চিল
কী যেন এক কাজে।
তুলো মেঘের গিট্টু খুলে
মারল জোরে ঘাই
পেয়ে গেল ময়লা-ভাগাড়
ভাবল গিয়ে খাই।
ঝমঝমাঝম বৃষ্টি হলো
কাকটা গেল ভিজে
শ্রাবণ-জলে ভিজতে গিয়ে
অবস্থা তার কী যে!