শচীন্দ্র নাথ গাইন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১২:০৫ পিএম
মিষ্টি আলোর বন্যা নিয়ে
মধুর হাসি হাসো
খুশির ডানায় ভর করে রোজ
উড়ে উড়ে ভাসো।
নীল মেঘেরা সঙ্গী হতে
চারপাশে হয় জড়ো
বন্ধু ভেবে বুকে টেনে
সখ্য তো বেশ গড়ো।
সাঁঝ নামতেই মিটিমিটি
তারার বাতি জ্বালো
তোমার কোমল পরশ দিয়ে
ওদের তুমি পালো।
রূপালি রঙ গায় মেখে চাঁদ
খুশির স্বপন আঁকো
ভাল্লাগে না, সূর্য দেখে
যেই তুমি মুখ ঢাকো।