আঁকা ও কথা : জায়রা ত্রিনিতা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ১১:৩২ এএম
ছোট্ট একটা মেয়ে ছিল। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন মেয়েটি দেখল ফুলের মধ্যে একটি মৌচাক। ফুলের মধ্যে মৌচাক হয় নাকি! জীবনেও না। আমিও শুনিনি ফুলের মধ্যে মৌচাক হয়! মেয়েটি ভাবল। যাক বাপু। আমার আর দেখার দরকার নেই। আমি বরং বাসায় যাই। গান গাইতে গাইতে সে চলে গেল সেদিন।
লা লা লা...
একদিন মেয়েটি এলো। ওমা! এখন মৌমাছিদের মৌচাকটি দেখছি গাছে। আর মৌমাছিরাও অনেক বড় হয়ে গেছে। ওইদিন তো দেখল যে ওরা ফুলের মধ্যে মৌচাক। আজকে কীভাবে চাকটি গাছে গেল। হা হা হা। মেয়েটি কিন্তু ভাবতেই পারেনি। মৌমাছিরা মধু খাওয়ার জন্য ফুলের মধ্যে চলে গিয়েছিল। আরেক দিন যাওয়ার সময় হেঁটে চলে গেল। পরে একদিন এসে দেখে মৌমাছিরা কোথাও নেই। মেয়েটি মৌমাছিদের খুঁজতে বলল। মৌমাছিরা একটা জাদুতে মানুষ হয়ে গেল। এরপর থেকে ওরা একসঙ্গে স্কুলে পড়তে থাকল। ওরা বন্ধু হয়ে গেল। কী মজা!
শ্রেণি : প্লে, বটমলী হোম কিন্ডারগার্টেন স্কুল, তেজগাঁও, ঢাকা