× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহেরীন

জুলফিকার শাহাদাৎ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ১৫:৩৯ পিএম

অংলংকরণ : অর্নিলা ভৌমিক

অংলংকরণ : অর্নিলা ভৌমিক

মাহেরীন তুমি মানবিক ফুল, তুমি যে শীতল বায়ু

তুমি চেয়েছিলে স্বর্গ শিশুদের বাড়িয়ে দিতে আয়ু!

তুমি আগুনের ঘ্রাণ চুষে নিতে সামনে দাঁড়ালে, থির

তুচ্ছ ভেবেছ নিজের জীবন, তুমি মানবিক বীর।


ফুল বাগানের মালী ছিলে তুমি ফুলের যত্ন নিতে

পড়েছিলে তুমি শীতল চাদর, স্নেহময়-সাদা ফিতে

সেই ফিতাতেই বেঁধেছিলে তুমি হাজারো ফুলের মালা

মাহেরীন তুমি রুখতে চেয়েছ আগুনের কারবালা।


আগুনের তাপে পুড়েছ একাকী, ধোঁয়াতে মুছেছ চোখ

ফুলকে বাঁচাতে লড়াই করেছ ভুলেছ, বেদনা শোক

লড়াইয়ে তুমি হারতে পারো না, তুমি বাগানের মালী

মাহেরীন তুমি মানবিক ফুল, তোমাকেই হাততালি।


তুমি জীবনের অর্থ খুঁজেছ, এ জীবন সে তো তুচ্ছÑ

লাখো জীবনের গ্রহ তারা হয়ে থাকতে চেয়েছ উচ্চ

তুমি যে মহান, তুমি মহীয়সী তুমি উজ্জ্বল দিন

বাংলাদেশের পতাকায় লেখা মানবিক মাহেরীন।


ঝরে গেল তাজা তাজা ফুল
মাসুম আওয়াল

এত পোড়া‌দেহ কোথায় রাখ‌বে
শহর ভ‌রে‌ছে কান্নার জ‌লে 
আকা‌শের মনও ভা‌রী
কেউ ব‌লে দাও 
এদিনে কীভা‌বে শান্ত থাক‌তে পা‌রি।

স্বপ্ন আকা‌শে উড়‌তে উড়‌তে
পু‌ড়ে হয় ছারখার
ছিন্নভিন্ন পোড়া‌দেহ দে‌খি
কত মা’র ক‌লিজার।
বিকল বিমান আকা‌শে উড়েছে
তাজা তাজা ফুল কীভা‌বে ঝ‌রে‌ছে
নে‌বে কেউ দায়ভার?
আকা‌শে-বাতা‌সে জিজ্ঞাসা ও‌ড়ে
উত্তর নেই তার।

ফির‌বে না তারা শোকাহত দে‌খো
স্কুলের ওই পথ 
ওই দে‌খো পু‌ড়ে কয়লা হ‌য়ে‌ছে 
জা‌তির ভ‌বিষ‌্যৎ।

চার‌দি‌কে ভয় কোন‌দি‌কে যাই
কী বিপদ আসে ফের
চাইলাম আজও নিরাপত্তাই 
আমার সন্তা‌নের।

ছুটি
শাকিব হুসাইন 
তখন বেলা দুপুর 
‎ইশকুলে যে চলছে বেজে 
‎ওদের খুশির নূপুর। 
‎ছোট্ট ওরা খুব মায়াবী 
‎আসবে বাড়ির পানে
‎হুররে হুররে ছুটি বলে 
‎মাতবে ছুটির গানে। 
‎আকাশ থেকে পড়ল দানব
‎উঠল আগুন জ্বলে
‎দগ্ধ হয়ে পড়ল চাপা
‎ইমারতের তলে। 
‎ওদের এখন ছুটি
‎স্বর্গপানে যাচ্ছে ওরা
‎ নেই তো হুটোপুটি!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা