আল মামুন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১৬:৩৩ পিএম
আঁকা : আর্শিয়া রায়, শ্রেণি : কেজি, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি, ঢাকা
রাকিবের বয়স আট। তৃতীয় শ্রেণিতে পড়ে। পড়াশোনায় অনেক ভালো। ছোটবেলা থেকেই বাগান সে খুব ভালোবাসে। ওদের বাড়ির পেছনে একটি ছোট বাগান আছে। বাগানটি সে নিজ হাত গড়ে তোলে। বাগানটি ওর স্বপ্নের জায়গা। বাগানে নানা রকম ফুল ও ফলের গাছে ভরা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গাছগুলোর যত্ন নেয়Ñ জল দেয়, আগাছা পরিষ্কার করে। একদিন ওদের স্কুলে ঘোষণা দিল ফল মেলা হবে। সে আনন্দে আত্মহারা। কিছু ফল তখন ঠিক পেকেছে, লাল-হলুদ রঙে ঝুলছে গাছে। রাকিব ভাবল, এই গাছের পাকা কাঁঠাল এবং আম দিয়েই মেলায় অংশ নেবে। মা-বাবার সাহায্যে সে সবচেয়ে সুন্দর আমগুলো বাছাই করল। মেলার দিন সে ঝুড়ি ভরে আম নিয়ে এবং পাকা কাঁঠাল নিয়ে হাজির। তার স্টলে রঙিন কাগজ আর ফুল দিয়ে সাজানো ছিল। সবাই তার আমের মিষ্টি গন্ধে মুগ্ধ এবং পাকা কাঁঠালের গন্ধে সবাই সেই স্টলে হাজির হয়। তার বন্ধুদেরও ফল খাওয়ার সুযোগ করে দেয়। স্যারেরা তার বাগানে পাকা আম এবং কাঁঠাল খেয়ে অবাক। মতিন স্যার রাকিবকে বলেন এখন তো ফল পাকাতে ফরমালিন দেয়। কিন্তু তোমার আমগুলো ছিল একদম গাছপাকা এবং কাঁঠালও ছিল গাছপাকা। এটা আসলেই প্রশংসা কুড়ানোর বিষয়। রাকিবের মন খুশিতে ভরে গেল। মেলা শেষে তার ঝুড়ি ফাঁকা, আর হৃদয় ভরে উঠলে গর্বে। সে ঠিক করল, বাগান আরও বড় করবে, যাতে পরের মেলায় আরও ফল নিয়ে আসতে পারে মেলায়।