× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উৎসবে খাবারদাবার

আফসানা মিমি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১২:৩৪ পিএম

উৎসবে খাবারদাবার

উৎসব চলচ্চিত্রে আমরা দেখেছি জাহিদ হাসানের একটি কমিউনিটি সেন্টার রয়েছে। যেখানে মুখরোচক নানা খাবারের আয়োজন থাকে। আজকের হেঁশেলে রইল এমনই কয়েকটি মুখরোচক খাবারের রেসিপি। লিখেছেন রন্ধন শিল্পী আফসানা মিমি

তেহারি 

যা যা লাগবে 

গরুর মাংস ১.৫ কেজি, চাল ১ কেজি, টক দই ১/২ কাপ, পেঁয়াজ ৫টি (ভাজা), আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ পরিমাণমতো, ঘি ১ কাপ, লবণ পরিমাণমতো, কেওড়া ও গোলাপ জল সামান্য।

যেভাবে বানাবেন 

গরুর মাংস আদা-রসুন বাটা, দই, লবণ, ভাজা পেঁয়াজ ও মসলা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চাল আলাদা করে সামান্য লবণ দিয়ে আধা সেদ্ধ করে নিতে হবে। হাঁড়িতে প্রথমে কিছু চাল, তারপর মাংস, আবার চালÑ এইভাবে স্তর করে বিছিয়ে দিতে হবে। প্রতিটি স্তরে ঘি ও ফ্লেভার ওয়াটার ছিটিয়ে দিন। ঢাকনা লাগিয়ে দমে রান্না করুন ৩০-৪০ মিনিট। তৈরি হয়ে গেলো মজাদার স্বাদের তেহারি।

জর্দা

যা যা লাগবে 

বাসমতি চাল ১ কাপ, চিনি ১ কাপ, দুধ ১/২ কাপ, জর্দা রঙ সামান্য, ঘি ২ টেবিল চামচ, এলাচ, দারুচিনি সামান্য, (কিশমিশ, বাদাম সাজানোর জন্য)

যেভাবে বানাবেন 

চাল সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। ঘি দিয়ে মসলা নেড়ে চিনি ও দুধ দিন। চাল মিশিয়ে ঢেকে দিন। রঙ ও মাওয়া দিয়ে ঢেকে দমে রাখুন ১০ মিনিট। জর্দা হয়ে এলে পরিবেশনের সময় ওপরে ছোট ছোট কালারফুল মিষ্টি, বাদাম কুচি, কিশমিশ দিয়ে পরিবেশন করুন।

চিকেন রোস্ট

যা যা লাগবে 
মুরগি ১টি (১.৫ কেজি), দই ১/২ কাপ, পেঁয়াজ পেস্ট ১ কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, তেজপাতা, এলাচ, দারুচিনি পরিমাণমতো, ঘি ১ কাপ, লবণ স্বাদমতো, জাফরান ও কেওড়া সামান্য।

যেভাবে বানাবেন 
মুরগি ধুয়ে সব মসলা ও দই দিয়ে ম্যারিনেট করে রাখুন। হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজ পেস্ট ভেজে তাতে মুরগি দিয়ে নাড়ুন। ঢেকে মাঝারি আঁচে ৩০-৪০ মিনিট রেখে দেন। শেষে কেওড়া ও জাফরান দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় ওপরে একটু বেরেস্তা দিয়ে দিন, স্বাদের পাশাপাশি পরিবেশনটাও দারুণ লাগবে।

কাচ্চি বিরিয়ানি

যা যা লাগবে (আনুমানিক ১০ জনের জন্য)
খাসির মাংস (হাড্ডিসহ) ২ কেজি, বাসমতি বা কালোজিরা চাল ১.৫ কেজি, টক দই ১ কাপ, পেঁয়াজ ৬টি (ভেজে বাদামি করে নিতে হবে), আদাবাটা ৩ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ঘি ১ কাপ, গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ) পরিমাণমতো, গোলাপ জল ২ টেবিল চামচ, কেওড়া জল ২ টেবিল চামচ, আলু ৫-৬টি (খোসা ছাড়িয়ে অর্ধেক কেটে লবণ ও হলুদ দিয়ে ভেজে রাখা)


যেভাবে বানাবেন 
খাসির মাংস পেঁপে, দই, আদা-রসুন বাটা, লবণ, অর্ধেক ভাজা পেঁয়াজ, গরম মসলা ও সামান্য কাঁচা মরিচ বাটা দিয়ে মাখিয়ে ৪-৫ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। চাল ধুয়ে আধঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। বড় হাঁড়িতে নিচে ঘি মাখানো মাংস ও ভাজা আলু বিছিয়ে তার ওপর চালের স্তর দিতে হবে। প্রতিটি স্তরের মাঝে ভাজা পেঁয়াজ, কেওড়া, গোলাপ জল ছিটিয়ে দিতে হবে। ঢাকনা ভালোমতো বন্ধ করে আটকে দিতে হবে যাতে বাষ্প বের না হয়। নিচে অল্প আঁচে ৩-৪ ঘণ্টা দমে রেখে দিতে হবে। ধীরে ধীরে রান্না হয়ে যাবে কাচ্চি বিরিয়ানি।

গরুর মাংসের ঝোল

যা যা লাগবে 
গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ৪টি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো পরিমাণমতো, টমেটো ২টি, তেল ১/২ কাপ, তেজপাতা, গরম মসলা সামান্য।


যেভাবে বানাবেন 
তেলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তাতে সব মসলা দিয়ে কষান। মাংস দিয়ে ভালো করে কষিয়ে টমেটো দিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা