× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রিজ নষ্ট হলে করণীয়

তাছলিম সিদ্দিক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ১৪:১৮ পিএম

ফ্রিজ নষ্ট হলে করণীয়

মাসের শুরুতে সবাই মাছ-মাংসের বাজার করেন। তাই ফ্রিজভর্তি মাছ-মাংস রয়েই যায়। রাখার সময় সব গুছিয়ে রাখা হয় ঠিকই কিন্তু যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, আর ফিরে এসে দেখেন ফ্রিজ নষ্ট হয়ে গেছে তখন কেমন অসহায় লাগে না বলুন? খাবার নষ্ট হয়ে গেলে একদিকে অপচয় হয়, অন্যদিকে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। তাই আগেভাগে কিছু ব্যবস্থা জানা থাকলে এ ধরনের পরিস্থিতি সহজেই সামলানো সম্ভব। 

ফ্রিজ কাজ করছে না? প্রথমে কারণ খুঁজুন 

যদি ফ্রিজ হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, তাহলে আতঙ্কিত না হয়ে প্রথমে সমস্যার কারণ খুঁজতে হবে। সাধারণত ফ্রিজ নষ্ট হওয়ার কিছু কারণের মধ্যে রয়েছেÑ 

বিদ্যুৎ সংযোগ সমস্যা 

প্রথমেই চেক করুন প্লাগ, সুইচ ও বিদ্যুৎ সংযোগ ঠিক আছে কি না। অনেক সময় হঠাৎ করে সার্কিটব্রেকার বন্ধ হয়ে যায়। এতে ফ্রিজ চলা বন্ধ হয়ে যেতে পারে। 

তাপমাত্রার সেটিংস পরিবর্তন

অনেক সময় তাপমাত্রার সেটিংস ঠিক না থাকলে ফ্রিজ ঠান্ডা হওয়া বন্ধ করে দেয়। তাই সেটিংস পরীক্ষা করে উপযুক্ত তাপমাত্রা নির্ধারণ করুন। 

অতিরিক্ত মাংস সংরক্ষণ

অনেকেই মাসকাবারি বাজার হিসেবে ফ্রিজে অনেক মাংস সংরক্ষণ করেন। অতিরিক্ত চাপের কারণে ফ্রিজ কাজ করা বন্ধ করে দিতে পারে। 

ফ্রিজ নষ্ট হয়ে গেলে খাবার সংরক্ষণের বিকল্প উপায় 

ফ্রিজ নষ্ট হলে সবচেয়ে বড় সমস্যা হলো সংরক্ষিত খাবার কীভাবে ভালো রাখার উপায়। কিছু সাধারণ কৌশল অনুসরণ করলে খাবার কিছুটা সময়ের জন্য ভালো রাখা সম্ভবÑ 

ফ্রিজের দরজা কম খুলুন

ফ্রিজ বন্ধ থাকা অবস্থায় দরজা কম খুললে ভেতরের ঠান্ডা দীর্ঘক্ষণ ধরে রাখা যায়। এতে সংরক্ষিত খাবার কিছু সময় ভালো থাকে। 

বরফ দিয়ে অস্থায়ী সংরক্ষণ

যদি ফ্রিজ কাজ না করে, তাহলে বরফ দিয়ে বড় একটি কন্টেইনার তৈরি করুন এবং এতে খাবার সংরক্ষণ করুন। একে বরফের বাক্স হিসেবেও ব্যবহার করা যায়। 

দ্রুত রান্না করে সংরক্ষণ করুন 

কিছু মাছ বা মাংস দ্রুত রান্না করে সংরক্ষণ করতে পারেন। রান্না করা খাবার তুলনামূলকভাবে বেশি সময় ভালো থাকে, বিশেষ করে যদি ভালোভাবে সংরক্ষণ করা হয়। 

আত্মীয় বা প্রতিবেশীর ফ্রিজ ব্যবহার করুন

যদি পরিচিত কারও ফ্রিজে জায়গা থাকে, তাহলে কিছু মাংস সেখানে রেখে দিতে পারেন। 

খাবার নষ্ট হলে কী করবেন

নষ্ট হয়ে যাওয়া খাবার খাওয়া বিপজ্জনক হতে পারে। তাই যদি কোনো খাবার দুর্গন্ধ ছড়ায়, রঙ পরিবর্তন হয় বা অস্বাভাবিক দেখায়, তাহলে সেটি ফেলে দেওয়া উচিত। স্বাস্থ্য ঠিক রাখার জন্য নষ্ট খাবার না খাওয়াই ভালো। এ ছাড়া সব সময় ঘরে বিকল্প সংরক্ষিত খাবার ও শুকনো খাবারের ব্যবস্থা রাখা জরুরি। ফ্রিজ নষ্ট হলে শুকনো খাবার, ডাল, চিঁড়া, মুড়ি এবং অন্যান্য সংরক্ষণযোগ্য খাবার খাওয়া ভালো। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা