× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনের মঞ্চে সেরা ৪ শিক্ষার্থী

মাইশা অর্পা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১১:০২ এএম

আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতায় ‘স্পিরিট অব দ্য কম্পিটিশন’ পুরস্কার পেয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ।

আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতায় ‘স্পিরিট অব দ্য কম্পিটিশন’ পুরস্কার পেয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ।

নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ‘আইসিসি মুট কোর্ট’ প্রতিযোগিতায় ‘স্পিরিট অব দ্য কম্পিটিশন’ পুরস্কার পেয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ। গত ১১ থেকে ১৮ জুনের মধ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অংশ নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার সদস্যের ‘মুট কোর্ট’ টিমে ছিলেন সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ, সোনালী রাজবংশী ও দীপান্বিতা চাকমা। তাদের কোচ হিসেবে ছিলেন বিভাগের প্রভাষক সাল সাবিল চৌধুরী এবং সহকারী কোচ ছিলেন রাফি ইবনে মাসুদ। প্রতিযোগিতায় ৪৫টি দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইন শিক্ষার্থীদের ৮৮টি দল অংশগ্রহণ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তরে ওই আদালতের আদলে গঠিত কোর্ট রুমে তর্ক-বিতর্কে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ফৌজদারি আইন, মানবাধিকার ও বিচার প্রক্রিয়ার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রধান দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের আইন শিক্ষার একটি ঐতিহাসিক সাফল্য। এটি ভবিষ্যৎ আইন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পেলে তারা বিশ্ব পরিমণ্ডলে নেতৃত্ব দিতে সক্ষম।’ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল-এর ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত যে, আমাদের শিক্ষার্থীরা আইনের মতো একটি জটিল ও চ্যালেঞ্জিং বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিভা তুলে ধরেছে। এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা