দেব শংকর চক্রবর্তী
প্রকাশ : ১২ জুন ২০২৫ ১৬:৪৮ পিএম
অলংকরণ : প্রযত রায়,ষষ্ঠ শ্রেণি, মানিকগঞ্জ সরকারি, উচ্চ বিদ্যালয়
একটু পর পর আম পড়ছে। তাই দেখে টুকটুকির কী আনন্দ! ছোট্ট ছোট্ট আম দেখে সে কত খুশি। একবার আম মাখা করছে, আবার আচার তৈরি হচ্ছে সেই আম দিয়ে। আসলে টুকটুকি এই প্রথম গ্রামে এসে মজা করছে। টুকটুকি শহরে থেকেই অভ্যস্ত। গ্রামে এসে এটা নতুন অভিজ্ঞতা খুব দারুণ! কী মজা!
আজ বিকালে হালকা ঝড় হচ্ছে। বাতাসে গাছ থেকে আম পড়ছে। সেই মতো টুকটুকি গিয়ে আমগুলো কুড়িয়ে আনছে। একটু পর ঝড় থেমে গেল।
পড়ায় বইয়ে তার মন নেই। মন আছে সেই আমগাছে। মা পড়াতে গিয়ে বলল, টুকটুকি? কী হয়েছে তোমার?
কিছু না, এমনি।
টুকটুকির মনে প্রশ্ন জাগল, এই আমগাছটা কবে থেকে এখানে রয়েছে? মা বলল, অনেক বছর থেকে। একটু পর টুকটুকি আবার একটু মোমবাতির আলো নিয়ে আম খুঁজতে গেল। কিন্তু কোনো আম পেল না।
তার পর সবাই শুয়ে পড়ল। মধ্যরাত এখন, জ্যোৎস্নার আলোয় চারিদিক আলোকিত। টিনের ঘর, টিনের ঘরের মধ্যে অসংখ্য ছোট ছিদ্র থাকে। তাই দিয়ে আলো ঘরে প্রবেশ করছে। টুকটুকি সেই আলো দেখতে পেয়ে ভাবল, এখন হয়তো ভোর হয়ে গেছে! সে ঝুড়িটা হাতে নিয়ে আম কুড়াতে যাবে, এমন সময় মা দেখে ফেলল এবং বলল, এখন কোথায় যাচ্ছিস? এখন রাত তো। টুকটুকি চমকে উঠল! বলল, না ওই যে আলো আসছে মা বলে, ওটা চাঁদের আলো। আয় এখানে এসে শুয়ে পড়ো। টুকটুকি মন ভার করে এসে শুয়ে রইল। এভাবে অনেক দিন কেটে গেল। আজ হয়তো ঝড় উঠবে। টুকটুকি সেই ছোট্ট আমগাছের নিচে দাঁড়িয়ে আছে। গাছটা একটু ছোট্ট। এতে দিনে এটা তার বন্ধু হয়ে গেছে। এখন বিকাল। দুপুরে খেতে গিয়ে দেরি হয়েছে বলে সবাই ঘুম দিচ্ছে। অনেক সময় হলো টুকটুকি গাছের নিচে দাঁড়িয়ে আছে। গাছটা একটু ছোট। এত দিনে এটা তার বন্ধু হয়ে গেছে। এখন বিকাল। দুপুরে খেতে গিয়ে দেরি হয়েছে বলে সবাই ঘুম দিচ্ছে। অনেক সময় হলো টুকটুকি গাছের নিচে দাঁড়িয়ে আছে, বাতাস আর আসে না। ও ভাবল এখন কী করব? তার থেকে একটু গাছে উঠে বসে থাকি। হালকা বৃষ্টি নামা শুরু হলো, গাছের পাতার ছায়ায় থাকার কারণে টুকটুকিকে বৃষ্টি ভেজাতে পারছে না। এদিকে মা-বাবা তো উঠে খোঁজাখুঁজি শুরু করেছে টুকটুকিকে। বৃষ্টি আরও জোরে নামা শুরু করল। পাতার আড়ালে থাকার কারণে টুকটুকিকে কেউ দেখতে পেল না। সবাই ভয়ে অস্থির। টুকটুকি কোথায় গেল? দু-তিন ঘণ্টা ঝড় হলো। টুকটুকির কী মজা। শেষে ঝড় থামল। এবার টুকটুকি গাছ থেকে নেমে আম কুড়াতে লাগল এবং আম কুড়ানো শেষে বাসায় যেতে দাদি বলল, কোথায় গিয়েছিলে টুকটুকি? ও বলল, আমি আমার বন্ধুর সঙ্গে ছিলাম। বন্ধু আমায় ছায়া দিয়ে আগলে রেখেছে। এভাবে টুকটুকির মতো প্রকৃতিকে ভালোবাসা উচিত।
অষ্টম শ্রেণি, খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ