মুকুল শাহরিয়ার
প্রকাশ : ২৯ মে ২০২৫ ১৪:১৪ পিএম
সুন্দর এ ছবিটি এঁকেছে মিথিলা ভৌমিক। সে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী
ঘুমের ঘোরে রাত্রি শেষে
গেলাম চলে ভূতের দেশে
আমায় পেয়ে ভূতরা খুশি
কারণ আমি বেড়াল পুশি
ভূত-বেড়ালের বিষয়টা কী?
সেটাই আছে বলতে বাকিÑ
বেড়াল নাকি বাঘের মাসি?
শুনেই ওরা সেই কী হাসি!
হাসির চোটে আকাশ কাঁপে
মেঘ ঝরে যায় বায়ুর চাপে
ঝড় শুরু হয় ডাইনে-বাঁয়ে
কাঁপন ধরে আমার গায়ে...
সেই কাঁপনে ভাঙল রে ঘুম
বেড়াল দিল কপালে চুম
বললÑ আমি ভূতের পিসি
মাছ খুঁজি তাই দিবানিশি।