× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেখা ও আঁকা তৌকির মুহাইমিন

লেখা ও আঁকা : তৌকির মুহাইমিন

প্রকাশ : ২৯ মে ২০২৫ ১৪:০৯ পিএম

লেখা ও আঁকা তৌকির মুহাইমিন

আলী খুবই দরিদ্র ঘরে ছেলে। একদিন সে হেঁটে যাচ্ছিল। এমন সময় এক চোর এক বৃদ্ধার টাকা চুরি করে পালাচ্ছিল। আলী চোরটিকে ধরে বৃদ্ধার টাকা তাকে ফেরত দিয়ে দেয়। তখন বৃদ্ধা খুশি হয়ে আলীকে তার ব্যাগ থেকে দুটি আম দেয়। আলী সেদিন প্রথম আম খায় এবং তার খুব ভালো লাগে। আসলে তারা অনেক দরিদ্র হওয়ার জন্য সে কখনও আম কিনে খেতে পারেনি। এরপর থেকে আলী বিভিন্ন কাজ করে অল্প যেটুকু টাকা আয় করতো তা দিয়ে খুব সামান্য পরিমাণ ফল কিনে খেতো। একদিন তার বন্ধুরা বলে তারা কিছু ফল চুরি করবে। আলী কিছুতেই রাজি হয় না।

কিন্তু তার বন্ধুরা ফল চুরি করতে যায়। ফলের দোকানি সেটা দেখে ফেলে এবং তাদের ধরার জন্য ধাওয়া করতে থাকে। আলী তাদের সঙ্গে থাকায় আলীকে ও ধাওয়া করতে থাকে। তারা দিগ্বিদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলে চলে আসে। জঙ্গলের মধ্যে একটি গুহা দেখতে পায়। তারা গুহার মধ্যে আশ্রয় নেয়। হঠাৎ তাদের এক বন্ধু পা পিছলে তাদের সবাইকে নিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সুড়ঙ্গের দরজা খুলে যায় এবং তারা একটা লম্বা সুড়ঙ্গের মধ্যে পড়ে যায়। যেতে যেতে তারা সুড়ঙ্গের শেষে এসে পৌঁছায়। সেখানে পৌঁছে তো তাদের চোখ ছানাবড়া হয়ে যায়। সেই জায়গাটা ছিল অনেক সুন্দর সাজানো গোছানো। চারিদিকে দেশি-বিদেশি বিভিন্ন ফলের গাছ আর সেখানে অনেক পাকা পাকা বিভিন্ন ফল। চারিদিকে পরীরা ঘুরে বেড়াচ্ছে আর সোনার তৈরি সৈন্যরা পাহারা দিচ্ছে। কিন্তু ওদের অনেক ক্ষুধা লেগেছে। তাই তারা গাছ থেকে ফল পারতে যায়। তখন সোনার তৈরি সৈন্যরা তাদের ধাওয়া করতে থাকে। ধাওয়া করতে করতে যখন প্রায় ধরে ফেলতে যাচ্ছিল তখন ফল পরী সৈন্যদের বাধা দেয়। ফল পরী বলে এরা নিশ্চয়ই পথ ভুল করে এসেছে। এদের বন্দি করো না। এই বলে পরী তাদের আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, স্ট্রবেরি, মালবেরিসহ বিভিন্ন দেশি-বিদেশি ফল খেতে দেয়। তারা পেট ভরে ফল খায়। এরপর পরী তাদের রাজার কাছে নিয়ে যায়। রাজা সব শুনে বুঝতে পারে যে তারা ইচ্ছা করে এখানে আসেনি। কিন্তু আলী আর তার বন্ধুদের এভাবে ছেড়ে দিলে, তারা বাইরে গিয়ে এই জাদুর রাজ্যের কথা সবাইকে বলে দিলে, সবাই তাদের কথা জেনে যাবে। এতে তাদের রাজ্যের শান্তি নষ্ট হবে। আলী আর তার বন্ধুরা প্রতিজ্ঞা করে তারা কিছুই বলবে না। তারপর রাজা তাদের অদ্ভূত এক ফল খেতে দেয়। সেই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তারা সব ভুলে যায় এবং ঘুমিয়ে পরে। ঘুম ভেঙে দেখে তারা সবাই আলীদের শহরে চলে এসেছে এবং তাদের কাছে অনেক বস্তা দেশি-বিদেশি ফল। আলী আর তার বন্ধুরা তাদের পরিবার নিয়ে খুব মজা করে ফল খায়। বাকি ফলগুলো তারা অন্য দরিদ্র শিশুদের মাঝে বিলিয়ে দেয়। এভাবে তারা সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়।

পঞ্চম শ্রেণি, বরিশাল জিলা স্কুল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা