× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরাম ও স্টাইলের সম্মিলনে সেইলরের সাথে ঈদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১৫:৪৪ পিএম

আপডেট : ২৭ মে ২০২৫ ১৫:৪৫ পিএম

আরাম ও স্টাইলের সম্মিলনে সেইলরের সাথে ঈদ

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের নতুন কালেকশন উন্মোচন করেছে। এবার ঈদের আয়োজনে থাকছে তিনটি বিশেষ থিম: এথনিক সেরিন, ফেস্টিভ স্পটলাইট ও স্মার্টওয়্যার, যার সাথে থাকছে সেইলরের সিগনেচার ফ্যামিলি কালেকশন।

এথনিক সেরিন: ঐতিহ্যের আধুনিক রূপ

ঈদ মানেই সংস্কৃতি আর সাজের মেলবন্ধন। আর তাই নারী, পুরুষ, শিশু সবার জন্য রয়েছে সেইলরের দারুণ ঈদ সংগ্রহ। 

পুরুষদের জন্য: পাঞ্জাবি, কাবলি ও পাঞ্জাবি স্যুট, যা তৈরি হয়েছে প্রিমিয়াম জ্যাকার্ড, লুম জ্যাকার্ড, গ্রিড লাক্সারিয়াস, গ্রেস মোডাল ও ব্রিজ কটন লিনেন এর মত উন্নত মানের ফ্যাব্রিকে।

নারীদের জন্য: সালোয়ার স্যুট, টু-পিস ও কুর্তি, যা সাজানো হয়েছে ব্লেন্ডেড গ্লো, শিফন ও লাক্সারিয়াস কটন ফ্যাব্রিকে।

পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে নিখুঁত হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক এবং ডিজিটাল প্রিন্ট, যা দিচ্ছে ঈদের আমেজে ট্রেন্ডি ও রাজসিক লুক।

ফেস্টিভ স্পটলাইট: পার্টি সাজে আভিজাত্যের ছোঁয়া

ঈদের আনন্দঘন আড্ডা ও পার্টির জন্য স্টাইলিশ ও ইউনিক কালেকশনও রয়েছে সেইলরে। এখানে পাবেন- 

পুরুষদের জন্য: প্যাটার্ন ভেরিয়েশনের কুর্তা, প্রিমিয়াম কুর্তা স্যুট, ও পাঞ্জাবি স্যুট।

নারীদের জন্য: গাউন, কুর্তি স্যুট, পার্টিওয়্যার সালোয়ার স্যুট এবং একাধিক ডিজাইনের লাক্সারিয়াস পোশাক।

ফ্যামিলি কালেকশন: একসাথে সাজুন, একসাথে উদযাপন করুন

ঈদ মানেই পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি। যদি পোশাকটাও হয় একই নকশার, তাহলে ঈদের আনন্দ বেড়ে যায় দ্বিগুণ। ঈদকে উপলক্ষ্য করে এবার সেইলরে পাওয়া যাচ্ছে- 

কাপল কালেকশন, বাবা-ছেলে কালেকশন, মা-মেয়ে কালেকশন। 

সবার জন্য সমন্বিত রঙ ও ডিজাইনে একত্রে ঈদের ফ্যাশন উপভোগ করার এক অনন্য অভিজ্ঞতা।

স্মার্টওয়্যার: প্রতিদিনের আরামে ঈদের ট্রেন্ড

গ্রাহকদের মাঝে অনেকেই আছেন যারা ঈদের সময়েও স্মার্টওয়্যারে ক্যাজুয়াল লুক পছন্দ করেন। তাদের জন্য সেইলর নিয়ে এসেছে- 

ছেলেদের জন্য: স্লিম/লুস ফিট ক্যাজুয়াল শার্ট, পোলো, টি-শার্ট, ডেনিম ও স্টাইলিশ প্যান্ট।

মেয়েদের জন্য: টপস, কুর্তি, কাফতান ইত্যাদি আধুনিক প্যাটার্নে।

শিশুদের জন্য নতুন চমক

এই ঈদে কিডস ও নিউবর্ন কালেকশনে থাকছে স্টাইলিশ থ্রি-পিস, টু-পিস কুর্তি, ঘাগরা ও আধুনিক শার্ট, পাঞ্জাবি এবং শর্ট টপস। ব্যবহৃত ফ্যাব্রিকের মধ্যে আছে:

সেইলর সিফন জ্যাকার্ড, ব্লেন্ডেড গ্লো, কটন রেয়ন জ্যাকার্ড, 3D অ্যাপ্লিক ফ্লাওয়ার নেট, সিকুয়েন্স নেট। 

শিশুদের ঈদ সাজেও ট্রেন্ডি লুক, আরাম ও মানসম্পন্ন অভিজ্ঞতা নিশ্চিত করছে সেইলর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা