প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫ ১৬:৪৯ পিএম
জেসিআই ঢাকা মেট্রোর উদ্যোগে প্রজেক্ট স্বপ্নের তরীর আওতায় গত শুক্রবার (১৬ মে) সাভারের বনগাও গ্রামে পাঁচ দরিদ্র জেলেকে নৌকা উপহার দেয়া হয়।

পাঁচ জেলে হচ্ছেন— ফরহাদ হোসেন, বাচ্চু মিয়া, নূর মোহাম্মদ, মাহবুব আলম ও আবদুর করিম। ‘অভাবের সংসার আমাগো। আগে ভাড়ায় নৌকা চালায়া বেশি ইনকাম করতে পারতাম না। এহন এই নৌকা দিয়া সংসার ভালো মতন চালাইতে পারুম। ছেলেমেয়েরে পড়াশোনা করাইতে পারুম। ’ নৌকা উপহার পেয়ে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন বাচ্চু মিয়া।
জেসিআই ঢাকা মেট্রো প্রজেক্ট ‘স্বপ্নের তরী’ ডিরেক্টর ফারজানা ইসলাম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক দ্ররিদ্র মানুষ আছেন, যাদের সাহায্য প্রয়োজন। আমরা চেষ্টা করেছি বনগাও গ্রামের এই জেলেদের পাশে দাঁড়াতে।
এই উদ্যোগে কমিউনিটি পার্টনার হিসেবে ছিল স্বপ্নডানা ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় ছিলেন জেসিআই ঢাকা মেট্রোর পরিচালক মো. রুবেল হোসেন। উদ্যোগে নৌকা দিয়ে অবদান রাখেন রুহুন্নেসা ট্রাস্ট।