× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা রুট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৭:০৭ পিএম

বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা রুট

বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে জাপানের নারিতা রুট। আগামী ১ জুলাই থেকে এ রুটে আর ফ্লাইট চালাবে না বাংলাদেশ বিমান।

রবিবার (১৮ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চলমান হজ অপারেশনস, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে আগামী ১ জুলাই ২০২৫ হতে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করছে।

‘চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার’ নিরিখে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা ‘স্থগিত’ ঘোষণা করা হয়েছে। যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকিট কিনে রেখেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনও বাড়তি খরচ ছাড়াই পুরো অর্থ ফেরত নিতে পারবেন। সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু করে বিমান। দেড় বছরের মাথায় তা বন্ধ হতে চলায় ঢাকা থেকে বিমানে করে সরাসরি জাপানে যাওয়ার আর কোনও উপায় থাকলো না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা