× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই ঢাকা মেট্রোর উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৫ ১৩:২৭ পিএম

আপডেট : ১৭ মে ২০২৫ ১৩:২৮ পিএম

জেসিআই ঢাকা মেট্রোর উদ্যোগে পরিচালিত ‘প্রজেক্ট হাসিমুখ’-এর আওতায় (১৬ মে) শুক্রবার সাভারের বনগাঁও গ্রামে আয়োজিত হয় বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প।

জেসিআই ঢাকা মেট্রোর উদ্যোগে পরিচালিত ‘প্রজেক্ট হাসিমুখ’-এর আওতায় (১৬ মে) শুক্রবার সাভারের বনগাঁও গ্রামে আয়োজিত হয় বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প।

জেসিআই ঢাকা মেট্রোর উদ্যোগে পরিচালিত ‘প্রজেক্ট হাসিমুখ’-এর আওতায় (১৬ মে) শুক্রবার সাভারের বনগাঁও গ্রামে অবস্থিত রেডিয়েন্ট একাডেমিতে অনুষ্ঠিত হয় একটি বিশেষ বিনামূল্যের ডেন্টাল ক্যাম্প। সেখানে গ্রামের ৪০০-এরও বেশি দরিদ্র মানুষ পেয়েছেন দাঁতের প্রাথমিক চিকিৎসা সেবা।

এই ক্যাম্পে টুথ ফেইরি থেকে ডা. আলভি রহমান ও ডা. রিজওয়ান হিমেলের নেতৃত্বে ১০ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ দাঁতের চিকিৎসক দিনব্যাপী সেবা প্রদান করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৬৩ জন ছিল শিশু ও কিশোর, যারা দাঁতের নানা সমস্যা যেমন দাঁতের ক্ষয়, মাড়ির প্রদাহ বা দাঁতের ফাঁকা ইত্যাদি সমস্যায় ভুগছিল। চিকিৎসা শেষে মেডিপ্লাস কর্তৃপক্ষ প্রত্যেককে একটি করে মেডিপ্লাস ব্র্যান্ডের টুথপেস্ট উপহার হিসেবে দেন।

চিকিৎসকেরা উপস্থিত গ্রামবাসীদের দাঁতের যত্ন ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলেন এবং দৈনন্দিন জীবনে দাঁতের পরিচর্যার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রজেক্ট ডিরেক্টর ও জেসিআই ঢাকা মেট্রোর ভাইস প্রেসিডেন্ট ফারজানা ইসলাম জানান, আমাদের লক্ষ্য সবসময়ই মানুষের কষ্টে পাশে দাঁড়ানো। প্রজেক্ট হাসিমুখ সেই চেষ্টারই একটি অংশ, যেখানে আমরা প্রান্তিক মানুষের মুখে স্বস্তি ও হাসি ফোটাতে চাই। বনগাঁওয়ে আমরা যেভাবে স্থানীয়দের উৎসাহ ও অংশগ্রহণ পেয়েছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। গ্রামের মানুষ সাধারণত সহজে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পান না। আমরা চেষ্টা করেছি সেই অভাব পূরণ করতে।”

এই কার্যক্রম সফল করতে সহযোগিতা করেছে টুথ ফেরি (দাঁতের চিকিৎসকদের একটি সংগঠন), মেডিপ্লাস, এবং স্বপ্নডানা ফাউন্ডেশন। তাদের সম্মিলিত সহযোগিতায় এই উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়, বরং মানুষের মুখে আশার আলো জ্বালিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা