× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইচ্ছেখুশি

মাসুদুল হাসান রনি

প্রকাশ : ১৫ মে ২০২৫ ১৪:১৪ পিএম

অলংকরণ : তাইয়্যেবা হোসেন ফাতিহা 
শ্রেণি : নার্সারি, ব্লুমিং লোটাস
ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

অলংকরণ : তাইয়্যেবা হোসেন ফাতিহা শ্রেণি : নার্সারি, ব্লুমিং লোটাস ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

বিড়ালছানার কী যে মজা

যেতে হয় না ইশকুলে

বলতে হয় না কাউকে ভোরে

ঘুম ভাঙিয়ে দিস তুলে।


দাঁত ব্রাশ করতে হয় না, 

বাবা-মায়ের জোরাজুরিতে

ঘুম চোখে বাস ধরতে হয় না

সকাল সাতটা কুড়িতে।


নিয়ম করে সন্ধ্যাবেলা

হয় না পড়ায় বসতে

হোমওয়ার্কের চাপ নেই তার

হয় না অঙ্ক কষতে।


মজার জীবন বিড়ালছানার

পড়াশুনোর নেই বালাই

মাস্টার মশাই দেখলে ভয়ে

করে না পালাই পালাই।


মিনির মতন খুকিও চায়

দিন কাটাতে এমনই

খুকির কথায় মা হেসে কন

‘পড়াশুনোয় এখন দাও মন

বড় হয়ে গড়বে তুমি

জীবনকে চাও যেমনই।’



স্বপ্ন কত 

হরেক রকম

কামাল হোসাইন


স্বপ্নে থাকে যা খুশি তাই করার স্বাধীনতা

যেমন করে এই যে দেখো বুনছ কথার লতা।

বুকের মাঝে স্বপ্ন এসে বাঁধবে যখন বাসা

স্বপ্ননদীর সাম্পানে রোজ চলবে যাওয়া-আসা।


স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে, স্বপ্ন হলে উধাও

মানুষ তখন অন্য মানুষ, পারলে তাকে শুধাও।

স্বপ্ন হলে আশার সমান, মানুষ তবে বড়ো

বাস্তবায়ন করতে তাকে নতুন সোপান গড়ো।


স্বপ্ন যখন দেয় দোলা এই মনের কোনায় এসে

সেই স্বপ্নের বাহন চেপে যাও চলে দূর দেশে।

স্বপ্ন তোমায় এগিয়ে নেবে, দেবে সে হাতছানি

ভুলিয়ে দেবে দুঃখ-ব্যথা সকল পেরেশানি!


সামনে চলার স্বপ্ন দেখো, আর হটো না পিছু

নিত্য মাথা উঁচিয়ে রাখো, করবে না আর নিচু।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা