× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্লাডম্যানের আয়োজনে ইমপ্যাক্ট টক ২০২৫ সিজন টু অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫ ১৫:২৩ পিএম

ব্লাডম্যানের আয়োজনে ইমপ্যাক্ট টক ২০২৫ সিজন টু অনুষ্ঠিত

দ্য ডেইলি স্টার কনফারেন্স হলে (১০ মে) অনুষ্ঠিত হলো ইমপ্যাক্ট টক ২০২৫-এর সিজন টু। যেখানে একত্রিত হয়েছিলেন দেশের উদীয়মান সামাজিক উদ্যোক্তা, বিশেষজ্ঞ, যুব নেতা, শিক্ষার্থী ও উন্নয়ন সহযোগীরা। ব্লাডম্যান'র আয়োজনে, কিরন (keeron) এর পৃষ্ঠপোষকতায় এ ফোরামে আলোচনার মূল প্রতিপাদ্য ছিল: ‘সামাজিক ব্যবসা– সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা।’

ব্লাডম্যান-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শাহারিয়ার হাসান জিসান অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তরুণদের সামাজিক কল্যাণের জন্য ব্যবসাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করতে আহ্বান জানান। ‘সামাজিক কল্যাণের জন্য যুব ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস তরুণদের সক্রিয় থাকা, আত্ম-সচেতনতা চর্চা, আর্থিক দক্ষতা অর্জন এবং গ্রামীণ অঞ্চলে ব্যবসায়িক সুযোগ তৈরির আহ্বান জানান। তিনি দেশীয় সীমিত সহায়তার সঙ্গে আন্তর্জাতিক সাফল্যের তুলনা করে তরুণদের স্বনির্ভর ও কমিউনিটি-কেন্দ্রিক হতে বলেন।

অদ্রিকা এষণা পূর্বাশার সঞ্চালনায় ‘সিভিল সোসাইটি ও যুবনির্ভর উদ্যোগের সমন্বয়’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ইউএনডিপি বাংলাদেশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মো. আবদুল কায়্যুম এবং অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটি বিভাগের লিড নজমুল আহসান। তাঁরা যুব-নেতৃত্বাধীন উদ্যোগের সফলতার জন্য সঠিক পরিকল্পনা, অর্থায়ন এবং শক্তিশালী গল্প বলার দক্ষতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। আবদুল কায়্যুম বলেন, ব্যক্তিগত শক্তি খুঁজে বের করুন এবং ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মার্কেটিং বিশ্লেষণ ও যোগাযোগ দক্ষতা আয়ত্ত করুন।

গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সল্যুশনের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী ‘সামাজিক ব্যবসার মাধ্যমে প্রভাব বিস্তার’ শীর্ষক বক্তৃতায় “শুখী” নামক একটি সামাজিক উদ্যোগ উপস্থাপন করেন। যা মাত্র ২০ টাকায় এমবিবিএস চিকিৎসকের পরামর্শ প্রদান করে। তিনি বলেন, একটি সামাজিক উদ্যোগের ভিত্তি হওয়া উচিত সহানুভূতি, দক্ষতার উপর।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চাকরির নিরাপত্তা, সময় ব্যবস্থাপনা, আইডিয়া থেকে সফল ব্যবসা গড়ে তোলা এবং জাতি গঠনের মতো বিষয় নিয়ে প্রশ্ন করেন। উন্নয়ন পেশাজীবী আসিফ মাহমুদ বলেন, আজকের আলোচনায় আমার অনেক প্রশ্নের উত্তর মিলেছে এবং তিনি আরও বেশি যুব-কেন্দ্রিক ফোরামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Keeron-এর চিফ অপারেটিং অফিসার তাজদীন হাসান সমাপনী বক্তব্যে বলেন, যুবসমাজকে নেতৃত্ব দিয়ে টেকসই পরিবর্তন আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা