× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৫ ১৫:৪৭ পিএম

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর খিলগাঁও ৭৫নং ওয়ার্ডে গড়ে উঠেছে সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভুঁইয়া ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু ও লায়ন মীর আব্দুল আলিম, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল আমিন মোল্লা।

এছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভাগীয় কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন বাংলাদেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব ভালো নয়। আমি প্রকাশ্যে বলতে পারি অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভালো ভাবে চলছে না। কিন্তু তার মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে।  অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, একটি স্থায়ী ক্যাম্পাস মানে শুধু একটি ভবন নয়, এটি হলো স্বপ্নপূরণের স্থান। যেখানে শিক্ষার্থীরা কেবল ডিগ্রি নয়, বরং মূল্যবোধ, নেতৃত্ব, গবেষণা ও সৃজনশীলতা অর্জন করে জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে।

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিয়মিত একাডেমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা