হাসনাত মোবারক
প্রকাশ : ০৩ মে ২০২৫ ১২:৩৩ পিএম
প্রিয় ঘুঙুর বন্ধুরা। তোমাদের মনে আঁকিবুঁকি করে কত যে আকাশকুসুম কল্পনা। তোমাদের সেই কল্পনার গল্পে রঙ মিশিয়ে ‘ইকরিমিকরি’ আয়োজন করেছে ‘এ ওয়ার্ল্ড অব পিকচার বুক’ নামে ছয় দিনব্যাপী এক অনুষ্ঠান। জানো কবে শুরু হবে সে অনুষ্ঠান? বলছি তাহলে, ২ মে, শুক্রবার। অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মেলবে ডানা তোমাদের স্বপ্নরাজ্যের পরী। কী! হ্যাঁ, সত্যি। ‘জল পুতুলের’ পাপেট শো দেখানোর মাধ্যমে শুরু হবে এ আয়োজন। কী মজা!
শুধু কি তাই!
আরও চমক রয়েছে। যেমন ইকরিমিকরির মাসিক পত্রিকায় যেসব শিশু আঁকিয়ে প্রচ্ছদ এবং বিভিন্ন
পাতায় ভিন্ন ভিন্ন বিষয়ে এঁকেছে তাদের কাজগুলোও কিন্তু স্থান পাবে গ্যালারির দেয়ালে।
আরে, আসল কথাই তো জানানো হলো না। কোথায় হবে এ অনুষ্ঠান? ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের
উঠোনে। আরও আনন্দের খবর, ইকরিমিকরি থেকে প্রকাশিত সব বইয়ের অলংকরণগুলো সেখানে দেখানো
হবে।
ছয় দিনজুড়ে থাকবে
তোমাদের নিয়ে নানানরকম রঙিন কর্মকাণ্ড। থাকবে শিশু-কিশোর ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের
কর্মশালার আয়োজন। প্রথম দিন সে অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত।
৩ মে শনিবার বিকাল
৪টায় থাকবে গল্প বলা, গল্প শোনার আয়োজন। বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত যেকোনো শিশু ইকরিমিকরির
বই থেকে গল্প পড়ে শোনাবে। বড়রাও কিন্তু গল্প বলবেন তোমাদের জন্য। সন্ধ্যা ৬টা থেকে
৭টা ৩০ মিনিট পর্যন্ত সেমিনার রুমে বসবে তোমাদের প্রিয় শিল্পী এবং লেখকদের আলাপ-আড্ডা।
৪ মে রবিবার বিকাল
৪টায় রয়েছে গল্প বলা, গল্প শোনার আয়োজন। বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত যেকোনো শিশু ইকরিমিকরির
বই থেকে গল্প পড়ে শোনাবে। এ ছাড়া বড়দের জন্য রয়েছে গল্প বলার সুযোগ। এ আয়োজন পরিচালনা
করবেন শানারেই দেবী শানু। দ্বিতীয় পর্বে থাকছে শব্দ থেকে ছবির কর্মশালা। এটি হবে বিকাল
৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। এটি পরিচালনায় থাকবেন সব্যসাচী মিস্ত্রী।
৫ মে সোমবার বিকাল
৪টা থেকে ৫টা পর্যন্ত থাকবে গল্প বলা, গল্প শোনা। যেকোনো শিশু ইকরিমিকরির বই থেকে গল্প
পড়ে শোনাবে। বড়রাও গল্প বলায় অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্বে বিকাল ৫টা ৩০ থেকে সন্ধ্যা
৭টা পর্যন্ত টাইপোগ্রাফি কর্মশালা রয়েছে। এটি পরিচালনা করবেন শিল্পী দেওয়ান আতিকুর
রহমান। দশম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা অংশ নেবেন।
৬ মে মঙ্গলবার
বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলবে আবার গল্প বলা এবং শোনা অনুষ্ঠান। এটি পরিচালনা করবেন
তুষার আবদুল্লাহ। এখানে যেকোনো শিশু ইকরিমিকরির বই থেকে গল্প পড়ে শোনাবে। বড়রাও গল্প
বলায় অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্বে বই বানানো কর্মশালা। চলবে বিকাল ৫টা ৩০ থেকে সন্ধ্যা
৭টা পর্যন্ত। পরিচালনা করবেন শামীম আহমেদ। পঞ্চম-অষ্টশ শ্রেণির শিশু-কিশোরদের অংশগ্রহণে
সহজে একটি বই তৈরির কর্মশালা।
শেষ দিন। অর্থাৎ
৭ মে বুধবার বিকাল ৪টায় আবারও গল্প বলা, গল্প শোনা। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
যেকোনো শিশু ইকরিমিকরির বই থেকে গল্প পড়ে শোনাবে। বড়রাও গল্প বলায় অংশগ্রহণ করবেন।
দ্বিতীয় পর্বে রয়েছে ‘বটতলা’র শিশু শিল্পীদের অংশগ্রহণে ইকরিমিকরি বই ‘ফাংসাং’-এর গল্প
অবলম্বনে নাটক ‘ফাংসাং’। কী, তাহলে চলো এবার ডানা মেলে উড়াল দিই স্বপ্নরাজ্যে।