ফরিদুর রেজা সাগর
প্রকাশ : ০৩ মে ২০২৫ ১২:২৮ পিএম
অলংকরণ : মায়ঢরা রেজা খান. কেজি টু, আগা খান স্কুল, ঢাকা
মেঘনা অবাক হয়ে খেয়াল করল মায়রা-মায়রন তাকে দেখে কেমন নিশ্চুপ হয়ে গেছে। মনে হচ্ছে তারা বড় ধরনের কোনো অপরাধ করেছে। মেঘনা আবারও খেয়াল করল মায়রা-মায়রন কিছু একটা করছে। তারা মেঝেতে বসে যাচ্ছে বারবার। তখন মেঘনা ঘুরে দাঁড়িয়ে তাদের কাছে এলো।
কী ব্যাপার, তোমরা
কী করছ?
কিছু না মা, এমনিতেই
খেলছি আমরা।
বাথরুমের কাছে
মেঝেতে বসে কীসের খেলা?
মায়রন তো একটু
বেশি কথা বলে। সে বলল, তুমি বুঝবে না। এটা আমাদের খেলা।
মায়রা বলল, এটা
নতুন খেলা, আমরা খেলা শেষ করে তোমাকে জানাব মা।
মেঘনা বুঝল তারা
হয়তো দুষ্টুমি করছে। মেঘনা দেখল মায়রা একটু সামনে চলে গেছে আর মায়রন মেঝেতে কিছু ধরার
চেষ্ট করছে।
মেঘনা তখন বলল,
কী করছ তোমরা?
মায়রন বলল, কালো
পিঁপড়ে ধরার চেষ্টা করছি।
পিঁপড়ে কেন ধরছ?
সিস্টার বলেছে
তাই…
মেঘনা বলল, মায়রা
তুমি কেন মায়রনকে পিঁপড়ে ধরতে বলেছ?
তুমি যে বলেছ,
পিঁপড়ের মতো কিছু কামড় দিলে আমি কানে দুল পরতে পারব সেজন্য আমি পিঁপড়ে ধরার চেষ্টা
করছি। পিঁপড়েকে কানে দিয়ে কামড়টা একটু প্রাকটিস করে নেব। ব্যথা কেমন লাগে বোঝার জন্য।
তুমি কি জানো
মা, কালো পিঁপড়ে কামড়ায় না। আর আমি তোমাকে উদাহরণ দিয়েছি শুধু।
আমি তো দেখি পিঁপড়ে
মানুষকে কামড় দেয়। যদি বেশি জোরে কামড় দেয় তাহলে তো আমি তোমার মতো সুন্দর করে কানে
দুল পরতে পারব না।
মেঘনা একটু হাসি
দিল, তখন তার মনে পড়ল ছোটবেলায় পিঁপড়ে নিয়ে সত্যজিৎ রায়ের একটি গল্প পড়েছিল। গল্পটির
নাম ‘লাল বাহাদুর’। মায়রাকে বলল, দেখ কালো পিঁপড়ে কামড়ায় না। মানুষকে কামড়ায় লাল পিঁপড়ে।
তুমি কি জানো, পিঁপড়ে একমাত্র চলমান প্রাণী যে কখনও ঘুমায় না। আবার আরেকটি তথ্য জেনে
রাখোÑ পিঁপড়ে তার নিজের ওজনের চেয়ে দশ গুণ বেশি ওজন বহন করতে পারে।
কথাটা শুনে, মায়রা-মায়রন
মায়ের দিকে অবাক বিস্ময়ে তাকাল।
এখন এই বাহাদুর
পিঁপড়ে কোথায় পাওয়া যাবে! ভাবল মায়রা।
মায়রা-মায়রন চিন্তায়
পড়ে গেল। কোথায় পাওয়া যাবে এ লাল বাহাদুর পিঁপড়ে। মায়ের কোল থেকে নেমে এক ছুটে আবার
তারা মেঝেতে লাল পিঁপড়ে খুঁজতে লাগল।
পরদিন সকালবেলা
মায়রাকে নিয়ে মেঘনা গেল ডাক্তারের কাছে কান ফোঁড়ানোর জন্য। কান ফোঁড়ানোর পিস্তলসদৃশ
মেশিনে মায়রার কান ফোঁড়ানো হলো। মায়রা সাহসী ভঙ্গিতে বসে রইল। তাকে দেখে একটুও ভীত
মনে হয়নি। প্রথমেই তার বাঁ কান ফোঁড়ানো হলো তারপর ডান কান। বাসায় ফিরে মায়রা বলল,
তোমরা যে আমার কান ফোঁড়ালে কিছুই তো টের পেলাম না। তোমরা বললে পিঁপড়ের কামড় দেবে।
আমার তো কিছুই হলো না। তোমরা শুধু আমাকে ভয় দেখালে। বুবাইয়ের গলা ধরে মায়রা বলল, তুমি
আমাকে সুন্দর দেখে দুল কিনে দেবে। বুবাই মায়রাকে কোলে নিয়ে আদরে চুমু খেলেন। নানাভাই
একটু দূরে বসে হাততালি দিলেন। মায়রা-মায়রন এক দৌড়ে নানাভাইয়ের কাছে গিয়ে গলা জড়িয়ে
ধরল।