× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলের হুলুস্থুল

জাহাঙ্গীর আলম জাহান

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ ১১:৪১ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫ ১১:৫০ এএম

ফুলের হুলুস্থুল

এক জোনাকি দুই জোনাকি

তিন জোনাকির আলো

দূর করে দেয় কালো

সন্ধ্যা হলে জোনাক তুমি

আলোর পিদিম জ্বালো।


এক পিঁপড়া দুই পিঁপড়া

তিন পিঁপড়ার সারি

চলছে নিজের বাড়ি

মাথায় নিয়ে খাবার বোঝা

ফিরছে তাড়াতাড়ি।


এক ময়না দুই ময়না

তিন ময়না পাখি

করছে মাখামাখি

ময়না কেন কয় না কথা

রাগ করেছে নাকি?


এক চামেলি দুই চামেলি

জুঁই-চামেলি ফুল

সব করে মশগুল

মিষ্টি সুবাস দেয় ছড়িয়ে

ফুলের হুলুস্থুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা